বঙ্গোপসাগরে জোরাল নিম্নচাপ! সপ্তাহান্তেই কি ভিজবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট পূর্বাভাস জানুন

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা থেকে শীত এখন প্রায় বিদায়ের পথে। ভোরবেলায় সামান্য ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে সেই হিমেল আমেজ। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে একটি নিম্নচাপ। ফলে প্রশ্ন উঠছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ-সহ (South Bengal Weather) কলকাতার আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব এ রাজ্যে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়ার জোগান কিছুটা কমেছে। তার ফলেই রোদের তেজ বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের ঠান্ডাও ধীরে ধীরে কমবে।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতায় (Kolkata Weather Update) শীতের আমেজ দ্রুত ফিকে হচ্ছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। দিনের বেলায় রোদের তেজ বাড়লেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সর্বনিম্ন ও সর্বোচ্চ, দুই তাপমাত্রাই কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কালিম্পং ও আশপাশের এলাকায় থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Puja monsoon South Bengal Weather Forecast 29th september 2025

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২০ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

সব মিলিয়ে বলা যায়, বাংলায় শীত দ্রুত বিদায় নিচ্ছে। নিম্নচাপ শক্তি সঞ্চয় করলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গে (North Bengal Weather) তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।