Durga Puja 2026 Live Updates

লক্ষ্মীপুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে বড় আপডেট জানুন

Published on:

Published on:

South Bengal Weather which district will be most affected by kalbaisakhi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ রবিবার, লক্ষ্মীপুজোর দিন। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মধ্যে মেঘ দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও আজ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়া বদলাতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে। জেনে নিন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে মেঘ দেখা গেলেও বৃষ্টি হবে না। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকেই রোদ উঠতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

south bengal weather(253)

আরও পড়ুনঃ SIR নিয়ে বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ কমিশনের

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। এর পর রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। আজ বৃষ্টি না হলেও সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।