কৃষক বন্ধু টাকা পেতে আর কত দেরি? স্ট্যাটাস দেখার সহজ নিয়ম জানুন…

Published on:

Published on:

Check Krishak Bandhu Scheme Status Online Easily
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমিহীন কৃষি শ্রমিকরা ‘কৃষক বন্ধু’ প্রকল্পে (Krishak Bandhu Scheme) আবেদন করেছেন। এই প্রকল্পে বছরে ৪০০০ টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু আবেদন করার পর সেটি সিস্টেমে ঢুকেছে কি না, অনুমোদন মিলেছে কি না এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য এখন আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই মোবাইল দিয়ে সহজে স্ট্যাটাস দেখে নেওয়া যাবে।

স্ট্যাটাসে কী দেখালে কী বুঝবেন (Krishak Bandhu Scheme)?

স্ট্যাটাস চেক করার পর সাধারণত দু’ধরনের ফল দেখা যায়।

No Data / No Record Found: যদি এই লেখা দেখায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এর মানে আপনার ফর্ম এখনও সিস্টেমে তোলা হয়নি বা প্রক্রিয়ায় রয়েছে। অনেক ফর্ম জমা পড়ায় ডেটা এন্ট্রি করতে সময় লাগছে। কয়েকদিন পর আবার চেক করুন।

Pending বা Approved: যদি আপনার নাম ও তথ্য দেখা যায়, তাহলে ‘Status’ ঘরটি দেখুন।

  • ‘Pending’ মানে আপনার আবেদন যাচাই হচ্ছে।
  • ‘Approved’ মানে আবেদন গৃহীত হয়েছে।

ভূমিহীনদের ক্ষেত্রে জমির পরিমাণের ঘর ফাঁকা বা শূন্য থাকলে সেটি স্বাভাবিক।

কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে “KRISHAK BANDHU” লিখে সার্চ করুন। অফিসিয়াল ওয়েবসাইটে (https://krishakbandhu.wb.gov.in/) ঢুকুন। সেখানে হোমপেজে নিচের দিকে স্ক্রল করলে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে পরিচয়পত্র হিসেবে মোবাইল নম্বর, ভোটার কার্ড, আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার অপশন থাকবে। ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেটি ব্যবহার করলে সুবিধা হবে।

Financial Fraud the country is facing a financial crisis 46,000 taka is it true or just a rumor

আরও পড়ুনঃ ভোটের মুখে DA চমক! ১০% বৃদ্ধি ও এক বছরের বকেয়া পাবেন শিক্ষকেরা, কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

তারপর “I am not a robot” এ ক্লিক করে ক্যাপচা পূরণ করুন। সবশেষে ‘Search’ বাটনে ক্লিক করুন। স্ক্রিনে আপনার নাম, AKD ID, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের নামসহ আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। তথ্য মিলিয়ে নিলেই বুঝতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে (Krishak Bandhu Scheme)।