বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যায়। আর যাত্রীদের কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ (Indian Railways)। পূর্ব রেলের স্পেশ্যাল ট্রেন ছুটবে মালদহ হয়ে, যাওয়া যাবে বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায়। উৎসবের আমেজে যাত্রীদের সুবিধার্থে আরামদায়ক রেল পরিষেবার ক্ষেত্রে বেঙ্গালুরুগামী স্পেশ্যাল ট্রেন ছুটবে মালদহ থেকে।
দোল যাত্রায় মিলছে বাড়তি আসন, দক্ষিণ ভারতে অতিরিক্ত ট্রেন (Indian Railways)
সূত্রের খবর, এবারে হোলি উৎসব উপলক্ষে মালদহ থেকে বিশেষ ট্রেন (Indian Railways) ছাড়ার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ-সহ মালদহ জেলার অধিকাংশ মানুষ চিকিৎসা অথবা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে পাড়ি দিয়ে থাকেন দক্ষিণ ভারত-সহ বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: সোনার বাজারে পতন! শুক্রবারে আরও সস্তা হলুদ ধাতু, জানুন আজকের লেটেস্ট রেট
এছাড়াও ছুটির মরশুমে অনেকে ঘুরতে পছন্দ করে বিভিন্ন বিশেষ জায়গায়। দক্ষিণ ভারতের পুরী, বিশাখাপত্তনম, চেন্নাই ইত্যাদি স্থানের রুট হয়ে ছুটবে স্পেশ্যাল এই ট্রেন।যার ফলে ট্রেন নম্বর ০৬৫৬৬ মালদহ টাউন-এসএমভিবি বেঙ্গালুরু হোলি স্পেশ্যাল ট্রেন ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মোট তিন ট্রিপে প্রতি বুধবার বিকেল ৪’টের সময় মালদহ টাউন থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর ১২:৪৫ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরুতে পৌঁছবে।
অপরদিকে ট্রেন নম্বর ০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু-মালদহ টাউন হোলি স্পেশ্যাল ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট তিন ট্রিপে প্রতি রবিবার রাত ১১:৪০ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরু স্টেশন থেকে তৃতীয়দিন বিকেল ০৪:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে।
তবে এই প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে বিশেষ এই ট্রেনের ঘোষণা করা হয়েছে।তবে জানা যায় পূর্ব রেলের অধিক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে।
তিনি আরও জানান ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকবে। হোলির সময় বাড়তি যাত্রী চাহিদা মেটাতেই এই বিশেষ উদ্যোগ। এই অতিরিক্ত ট্রেন চলাচল করার ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।













