LPG সঙ্কটে তেল সংস্থার বড় আপডেট! এই টিপস মেনে চললে রান্নায় গ্যাসের খরচ কমবে হু হু করে

Published on:

Published on:

LPG Price Hike oil company shares easy ways to save gas cooking tips during cylinder crisis
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ পড়েছে জনসাধারণের জীবনে। কারণ ইরান ও ইসরাইলের যুদ্ধের ফলে বর্তমানে এলপিজি গ্যাস চাহিদা তুঙ্গে (LPG Price Hike)। পাশাপাশি কেন্দ্র যতই আশ্বাস দিক না কেন, এলপিজির যোগান নিয়ে যথারীতি আশঙ্কা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। এই গ্যাসের চাহিদা থাকায় বর্তমানে ইন্ডাকশন কুকারের প্রতি ঝোঁক বাড়ছে সকলের। কিন্তু সকলের বাড়িতে ইন্ডাকশন কুকার বা রান্না করার সেরকম ব্যবস্থা থাকে না। তাই সামগ্রিক কেনার আগে নজর পড়ে যে কিভাবে হিসেব করে খরচ করলে বাড়িতে রান্নার গ্যাস আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে পরামর্শ দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব অয়েল মার্কেটিং কোম্পানী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

গ্যাস সাশ্রয়ের সহজ উপায়, LPG সঙ্কটে রান্নার টিপস জানাল তেল সংস্থা (LPG Price Hike)

বর্তমানে গ্যাসের দাম বৃদ্ধি ও গ্যাসের চাহিদা যথারীতি মধ্যবিত্তদের কপালে নতুন ভাবে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে রাষ্ট্রায়ত্ত্ব অয়েল মার্কেটিং কোম্পানী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে জনসাধারণের উদ্দেশ্যে, কিভাবে গ্যাস বাঁচানো যায় তার উপায় বলেছেন। দেখে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্যগুলি (LPG Price Hike)।

LPG Price Hike oil company shares easy ways to save gas cooking tips during cylinder crisis

আরও পড়ুন: ফের হাওয়া বদল! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে? জানুন আবহাওয়ার খবর

রান্নার গ্যাস বাঁচাবেন কিভাবে?

রাষ্ট্রায়ত্ত্ব অয়েল মার্কেটিং কোম্পানী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, বেশ কিছু ধরনের রাইস কুকারে সেপারেটর ব্যবহার করে একসঙ্গে আপনি নানান ধরনের খাবার রান্না করতে পারবেন। এর ফলে আপনি গ্যাস না জ্বালিয়ে, একটা সময়ে ভাত, ডাল, তরকারি করে ফেলতে পারবেন নিমেষে।

এর ফলে, আপনার গ্যাস অতিরিক্ত খরচ হবে না। পাশাপাশি সিলিন্ডার চলবে বহুদিন। এছাড়াও গ্যাস ফুরতে সময় লাগলেও খরচ কম হবে। আপনি নতুন গ্যাস সিলিন্ডার কেনার জন্য হাতে পর্যাপ্ত সময় পাবেন।

তাছাড়াও গ্যাস বাঁচানোর টিপস হিসেবে তারা আরও জানান আপনি এছাড়াও একাধিক পদ্ধতিতে গ্যাস বাঁচানো যায়। এরজন্য আপনাকে অল্প বা মাঝারি আঁচে রান্না করলে গ্যাস কম খরচ হয়। এমনকি চাল, ডাল, ডালজাতীয় শস্য রান্নার আগে পর্যাপ্ত সময় ধরে ভিজিয়ে রাখলে, রান্নার সময় কম লাগে। তাতে গ্যাস খরচ কম হয়

পাশাপাশি রান্নার পাত্র ঢাকা দিয়ে রান্না করলে গ্যাস খরচ কম হয়। অকারণের গ্যাস বার্নারে আগুন জ্বালিয়ে রাখা উচিত নয়। তাছাড়া গ্যাস ওভেনের বার্নার পরিষ্কার রাখলে গ্যাসের খরচ অনেকটা কমে যায় (LPG Price Hike)।