বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত কমতে থাকার পর সপ্তাহে শুরুতে ধাক্কা খেল সোনার দাম। হলুদ ধাতুর দর এক ধাক্কায় অনেকটাই বাড়ল হলুদ ধাতুর দর। এই দাম বাড়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে এবার আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন শুক্রবার তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
বিয়ের মরশুমে সোনার লেটেস্ট রেট জানুন (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭৯০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম১১৭৯০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪০৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৩৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৩৪৫০ টাকা

আরও পড়ুন: বাণিজ্যিক এলপিজির দামে বড় ধাক্কা, কলকাতায় আজকের দর কত?
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৮৩০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৮৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম১৪৮২০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৮২০০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price Rises) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি (Gold Price)।












