বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ জনসাধারণের কথা মাথায় রেখে, পূর্ব রেল গত ছয় মাসে তাদের পরিষেবার নেটওয়ার্কিং এ এক বড় সম্প্রসারণ সফল ভাবে সম্পন্ন করতে পেরেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন ডিভিশনের একাধিক স্টেশনে বিভিন্ন ট্রেনের নতুন স্টপেজ চালু করেছে (Indian Railways)। যার ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রধান শহর কেন্দ্র গুলির দূরত্ব ঘুচে গেছে। পাশাপাশি যাত্রীদের যাতায়াত সুবিধার জনক হয়েছে।
ট্রেনযাত্রা এখন আরও সহজ হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে নতুন স্টপেজ (Indian Railways)
জানা যায় মোট, ১০৪ টি এক্সপ্রেস/ মেল ট্রেন (Indian Railways) এবং ১১ টি প্যাসেঞ্জার ট্রেনকে নতুনভাবে স্টপেজ দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত একদিকে যেমন সুবিধার হয়েছে। পাশাপাশি যাত্রী চাহিদা মেটাতে মোট ১১৫ টি অতিরিক্ত পরিষেবাও যুক্ত করা হয়েছে। রেলের উদ্যোগে যথারীতি খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা রেলের এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন (Indian Railways)।

তবে এই সম্প্রসারণ ভৌগোলিক পরিধিতে বেশ অত্যন্ত বিস্তৃত। যেখানে সালার, পাণ্ডবেশ্বর, অন্ডাল জংশন, অম্বিকা কালনা, মহিপাল রোড, ত্রিবেণী, কুলটি, বরাকর, সুলতানগঞ্জ, কাহালগাঁও, সিমুলতলা, ধরহারা, কা্টোরিয়া, শিবনারায়ণপুর, ঘোগা, অভয়পুর, ধাউনি, পীরপৈঁতি, সাঁকো পাড়া হল্ট, আহমদপুর, চাতরা, চিনপাই, কাসিমবাজার, ধুলিয়ানগঙ্গা, গুসকরা, ঈশানচণ্ডী হল্ট, জঙ্গিপুর, ঝামটপুর-বাহরণ, লালবাগ কোর্ট রোড, মণিগ্রাম, মুরারই, নলহাটি, নিমতিতা, রামপুরহাট, সীতারামপুর, সিউড়ি, উখরা, নবগ্রাম কাঁকুড়হাটী, দেবগ্রাম, ব্যান্ডেল, মালিহাটি তালিবপুর এবং কাজী পাড়া হল্ট সহ বিভিন্ন স্টেশন এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে।
একই সঙ্গে প্রতিটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার জন্য এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য এই নতুন হল গুলি সামগ্রিকভাবে অর্থ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে। তাছাড়া কারিগরি দিক থেকে এই সম্প্রসারণের জন্য বেশকিছু ট্রেন এখন মহিপাল রোড, ত্রিবেণী, সাঁকো পাড়া হল্ট ও লালবাগ কোর্ট রোডে স্টপেজ দিচ্ছে।
যেখানে রয়েছে, ১৩০৩৩/১৩০৩৪ হাওড়া – কাটিহার – হাওড়া এক্সপ্রেস এখন মহিপাল রোড, ত্রিবেণী, সাঁকো পাড়া হল্ট এবং লালবাগ কোর্ট রোডে স্টপেজ দিচ্ছে। ১৩০১৯/১৩০২০ হাওড়া – কাঠগোদাম – হাওড়া এক্সপ্রেসকে সিমুলতলায় স্টপেজ দেওয়া হয়েছে। ধরহারার বাসিন্দাদের জন্য ১৪০০৩/১৪০০৪ মালদা টাউন – নিউ দিল্লি – মালদা টাউন এক্সপ্রেস, ১৫০৯৭/১৫০৯৮ ভাগলপুর – জম্মু তাওয়াই – ভাগলপুর এক্সপ্রেস এবং ১২২৫৩/১২২৫৪ এসএমভিটি বেঙ্গালুরু – ভাগলপুর – এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত করা হয়েছে। কাহালগাঁওয়ে এখন ১৩৪২৯/১৩৪৩০ মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাল – মালদা টাউন এক্সপ্রেস থামছে। একইসঙ্গে ধাউনি স্টেশনটি ১২৩৪৯/১২৩৫০ গোড্ডা – নতুন দিল্লি – গোড্ডা, ১৮৬০৪/১৮৬০৩ গোড্ডা – রাঁচি – গোড্ডা এক্সপ্রেস এবং ১৮১৮৬/১৮১৮৫ গোড্ডা – টাটানগর – গোড্ডা এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হয়েছে। এছাড়া, ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা টাউন – হাওড়া এক্সপ্রেস এখন চাতরায় এবং ১৩১৭৯/১৩১৮০ শিয়ালদহ – সিউড়ি – শিয়ালদহ এক্সপ্রেস চিনপাই ও উখরায় নতুন সংযোগ প্রদান করছে।
রিষেবা আরও বাড়িয়ে ১৩১১৩/১৩১১৪ কলকাতা – লালগোলা – কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস কাসিমবাজার ও দেবগ্রামে স্টপেজ দিচ্ছে। ১৩১৪৫/১৩১৪৬ কলকাতা – রাধিকারপুর – কলকাতা এক্সপ্রেস এবং ১৩০৬৩/১৩০৬৪ হাওড়া – বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস ধুলিয়ানগঙ্গা, নিমতিতা ও জঙ্গিপুর রোডের যাত্রীদের পরিষেবা দিচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে রয়েছে ১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া – মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের মণিগ্রামে স্টপেজ এবং ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া – রাধিকাপুর – হাওড়া এক্সপ্রেসের মুরারই, নলহাটি ও ব্যান্ডেলে স্টপেজ। ১৩৪১৭/১৩৪১৮ দিঘা – মালদা টাউন – দিঘা এক্সপ্রেস এখন পাণ্ডবেশ্বর ও উখরা হয়ে যাতায়াত করছে। উচ্চগতির সংযোগের ক্ষেত্রে একটি বড় সাফল্য হলো ১২০৪১/১২০৪২ হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া শতাব্দী এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজ থাকছে (Indian Railways)।

















