সুখবর মধ্যবিত্তদের জন্য! লক্ষ্মীবারে কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price saw a big drop in the market in the last week of march
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। কারণ, বৃহস্পতিবার ফের কমল সোনার দাম (Gold Price)। সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ীরা। যদিও মাঝখানে বেশ কিছুটা বেড়ে গিয়েছিল হলুদ ধাতুর দর। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে সোনার দাম অবিরত ওঠানামা করায় যথারীতি হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। তবে আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মার্চের দ্বিতীয় সপ্তাহে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত সঞ্চয়ের জিনিস। তাছাড়া যেকোনো অনুষ্ঠানে মধ্যবিত্তরা সোনা কিনতে পছন্দ করেন। তবে মাঝখানে যেভাবে সোনার দাম বেড়ে গিয়েছিল, তাতে গহনা কেনা স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহে কিছুটা কমলেও হলুদ ধাতুর দর। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold price decrese in the second week of march know today's rate

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ক্লাস এপ্রিলেই শুরু, একাদশের সেমেস্টার নিয়ে কি শর্ত জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

২২ ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫৩৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫৩৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬১৬০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬১৬০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬০৮০টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬০৮০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৮৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৮৩৬০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৮২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৮২৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের (Carat) সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায় (Gold Price)।