রেস্তোরাঁয় নতুন কড়াকড়ি! PAN কার্ড না থাকলে বিপদে পড়তে পারেন—কী বদলাচ্ছে জানুন

Published on:

Published on:

Pan Card New rules from april 1 in restaurants too know 4 big changes
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্যান কার্ড (Pan Card) শুধুমাত্র কোন কার্ড নয়। আয়কর জমা দেওয়া বা বড় কোন আর্থিক লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। তাই এই কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা একান্তই জরুরি। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়। এবার ফের প্যান কার্ডের ক্ষেত্রে একটি বড় বদল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এবার থেকে ছোট অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বন্ধ রাখা হতে পারে। নতুন অর্থবর্ষ থেকেই এই নিয়ম চালু করতে পারে কেন্দ্র। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

১ এপ্রিল থেকে নতুন নিয়ম, রেস্তোরাঁয়ও PAN কার্ড! ৪ বড় বদল জানুন (Pan Card)

এই বিষয়ে আয়কর ব্যবস্থা সহজ করার জন্য মোদী সরকার ১ এপ্রিল থেকে একটি নতুন আয়কর আইন কার্যকর করছে। এই আইনি প্যান কার্ড (Pan Card) সম্পর্কিত নিয়মেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই পরিবর্তবনগুলি আর্থিক বিষয়, ব্যাঙ্ক লেনদেন, হোটেলের বিল, গাড়ি কেনা এবং সম্পত্তি কেনাবেচার উপর প্রভাব ফেলবে।

Pan Card New rules from april 1 in restaurants too know 4 big changes

আরও পড়ুন: বেড়াতে গিয়েই ট্র্যাজেডি! সান্দাকফুতে প্রবল তুষারপাতের মাঝে কলকাতার পর্যটকের মৃত্যু

জেনে নিন ১ এপ্রিল থেকে কী কী পরিবর্তন আসছে?

এপ্রিল থেকে প্যান কার্ড পাওয়ার প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন আসবে। ওই দিন থেকে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে তাৎক্ষণিক ই-প্যান পাওয়ার সুবিধা বন্ধ করে দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্যান আবেদনের জন্য আধারের সঙ্গে জন্ম শংসাপত্র জাম দেওয়া বাধ্যতামূলক। ১ এপ্রিল থেকে একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা বা উত্তোলনের জন্য প্যান নম্বর প্রদান করা বাধ্যতামূলক হবে। বর্তমানে কোনও ব্যাঙ্কিং সংস্থা বা সমবায় ব্যাঙ্কে একদিনে ৫০ হাজার টাকার বেশি জমার জন্য প্যান কার্ড প্রয়োজন হয়।

একটি আর্থিক বছরে ১০ লক্ষ চাকার কম নগদ লেনদেনের জন্য প্যানের প্রয়োজন হবে না। মোদী সরকারের এই পদক্ষেপটি ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে স্বস্তি দেবে। প্রতিদিন প্যান কার্ড দেখানোর দুশ্চিন্তা দূর হবে।

পাশাপাশি যানবাহন কেনার সময় কখন আপনার প্যান বাধ্যতামূলক: ১ এপ্রিল থেকে যদি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি বা মোটরবাইক কেনেন তাহলে প্যান নম্বর প্রদান করা বাধ্যতামূলক হবে। এছাড়াও হোটেল-রেস্তোরাঁয় প্যান বাধ্যতামূলক। যেখানে নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র হোটেল বিল, রেস্তোরাঁর খরচ, ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজমেন্টের বিল ১ লক্ষ টাকার বেশি হলেই প্যান কার্ড দিতে হবে বলে জানা যায় (Pan Card)।