স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দিতে হবে! কাদের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন?

Published on:

Published on:

Nabanna issues major directive amid flood fears in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নতুন নির্দেশ জারি করল নবান্ন (Nabanna)। যাঁরা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান, তাঁদের কাছে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তা জমা দিতে হবে। এই কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না মানলে চিকিৎসার সুবিধা বন্ধ হতে পারে। সরকারি কর্মীদের বিরুদ্ধে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থাও।

৩১ অক্টোবরের মধ্যে কার্ড জমা দেওয়ার নির্দেশ নবান্নের (Nabanna)

শুক্রবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিক্যাল সেল এই নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (WBHS)-এর সুবিধা পাবেন।

সরকারের নজরে এসেছে, এই প্রকল্পের সুবিধা পান এমন কিছু সরকারি কর্মী ও পেনশনভোগীর কাছে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত কার্ডও রয়েছে। এই তালিকায় অল ইন্ডিয়া সার্ভিসের কর্মী ও আধিকারিকরাও রয়েছেন। তাঁদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের নামেও এই কার্ড রয়েছে।

নতুন নির্দেশ (Nabanna) অনুযায়ী, যাঁদের কাছে এই কার্ডগুলি রয়েছে, তাঁদের অবিলম্বে তা জমা দিতে হবে। পাশাপাশি, কার্ড জমা দেওয়ার প্রমাণ এবং নির্দিষ্ট ঘোষণাপত্রও জমা দিতে হবে। সরকারি কর্মীদের তাঁদের নিজের দপ্তরের প্রধানের কাছে এই নথি জমা দিতে হবে। অন্যদিকে, পেনশনভোগীদের যেখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের ফর্ম জমা দেওয়া হয়, সেখানেই প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

Nabanna Issues New Rules for Government Documents

আরও পড়ুনঃ ৫৪ কোটি টাকার সম্পত্তি বিক্রি, তবু ব্যবস্থা হয়নি! চিটফান্ড মামলায় ক্ষুব্ধ হাই কোর্ট

নবান্নের (Nabanna) নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে চিকিৎসার সমস্ত সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। সরকারি কর্মীরা নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হবে।