বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে কিছু থাকুক চাই না থাকুক অফিসে বেরোনোর আগে অথবা বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় জলটি যদি কিছু বানিয়ে খাওয়াতে চান তাহলে মুরগির মাংসই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় আমাদের সকলের। তবে মুরগির মাংস মানেই যে ওই একঘেয়ে ধরনের ঝোল তা নয়। চেনা মুরগির ঝোলের স্বাদ বদল করতে পারে এমন কিছু সাধারন উপকরণ যা দিয়ে রান্না করলে আপনার রান্না হয়ে যাবে একেবারে রেস্তোরা অথবা বিয়ে বাড়ির স্বাদের মতন। আজকের প্রতিবেদনে রইল এমন পাঁচ উপকরণের কথা যেগুলো মিশালে আপনার রান্না করার চিকেনের রেসিপি হয়ে যাবে একেবারে ভিন্ন স্বাদের (Cooking Tips)
চিকেন কষা হবে দুর্দান্ত, লাগবে মাত্র ৫ উপকরণ (Cooking Tips)
১) প্রথমত মুরগির মাংসের মধ্যে ভালোভাবে দই অথবা ক্রিম মাখিয়ে নিন। দই ব্যবহার করলে গ্রেভি একদিকে যেমন মোলায়েম ও ঘন হয়। তেমনই মুরগির মাংস নরম করতে সাহায্য করে টক দই। অপরদিকে রান্না করার কিছুক্ষণ আগে মুরগির মাংসের দই মাখিয়ে রাখলে তাতে স্বাদ একদিকে যেমন বেড়ে যায়। অপরদিকে ছিবড়ে ভাব আর থাকে না।

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে জমে যাবে লেবু চিংড়ির মালাইকারি, বানানোর পদ্ধতি জানুন
২) মুরগির কষা বানানোর সময় যদি আপনি তাতে কিছুটা কসুরি মেথি দিয়ে দিতে পারেন। এতে এক দিকে যেমন মাংসের স্বাদ পাল্টিয়ে যাবে। তেমনই গন্ধ পাল্টে যাবে।
৩) সাদা তেলের বদলে সরষের তেল দিয়ে রান্না করুন। সরষের তেলের ঝাঁঝালো গন্ধ ও স্বাদ দুটোই মাংসের ঝোল কে এক আলাদা মাত্রা যোগ করে।
৪) মাংস রান্না করার সময় গোটা রসুন ব্যবহার করুন। বাড়িতে সাধারণত মশলা দিয়ে মাংস কষানোর সময় গোটা রসুন ব্যবহার করতে পারেন। এতে মাংস খাওয়ার সময় গোটা রসুনের স্বাদ একবার নিলে বারবার নিতে ইচ্ছে করবে।
৫) পিঁয়াজ,আদা, রসুন ও গুঁড়ো মশলা দিয়ে মাংস কষানোর সময় তার মধ্যে কিছুটা কাজুবাদাম বাটা মিশিয়ে দিন। এতে গ্রেভির স্বাদ বাড়বে পাশাপাশি ঝোলটা ঘন হবে (Cooking Tips)।













