কেন ঢুকছে না ১৫০০ টাকা? যুবসাথী নিয়ে বড় কারণ ফাঁস করলেন মমতা, জানালেন সমাধানও

Published on:

Published on:

Mamata Banerjee on Yuba Sathi Payment Delay
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নতুন যুবসাথী প্রকল্পে অনেকেই ইতিমধ্যেই টাকা পেতে শুরু করেছেন। কিন্তু এখনও বহু আবেদনকারী অভিযোগ করছেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই নিয়ে বিভ্রান্তি বাড়তেই সামনে এসে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। কেন টাকা আটকে যাচ্ছে, কবে মিলবে, এই সব প্রশ্নেরই জবাব মিলল তাঁর বক্তব্যে।

যুবসাথী টাকা না পাওয়ার কারণ জানালেন মমতা (Mamata Banerjee)

পুরুলিয়া ও বাঁকুড়ায় ভোট প্রচারে গিয়ে যুবসাথী প্রকল্প নিয়ে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের অনেকের ক্ষেত্রেই আবেদন ‘ডুপ্লিকেট’ হয়ে গেছে। সেই কারণেই টাকা পৌঁছতে দেরি হচ্ছে। এই সমস্যার সমাধান করতে আবেদনকারীদের আবার ডেকে সংশোধন করানো হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই টাকা কোনও দান নয়। বেকার যুবক-যুবতীদের ন্যূনতম খরচের কথা ভেবেই এই উদ্যোগ।

একই সঙ্গে মমতা (Mamata Banerjee) আশ্বাস দেন, ভবিষ্যতে চাকরির সুযোগও তৈরি হবে। প্রচারসভা থেকে তিনি আরও বলেন, যাঁরা এখনও টাকা পাননি তাঁদের চিন্তার কিছু নেই। সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সব ঠিক করা হবে। যুবসাথী প্রকল্প রাজ্যের বেকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Yuvasathi

আরও পড়ুনঃ বকেয়া DA মেটানোর নামে প্রবঞ্চনা! রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের

প্রসঙ্গত, যুব সাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশ হলেই এই প্রকল্পে আবেদন করা গেছে। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন নেওয়া হয়, অনলাইন ও দুয়ারে সরকার ক্যাম্প, দু’ভাবেই ফর্ম জমা দেওয়ার সুযোগ ছিল।

সরকারি ঘোষণা অনুযায়ী, ৭ মার্চ থেকেই এই টাকার বিতরণ শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছলেও, যাঁদের ক্ষেত্রে সমস্যা হয়েছে, তাঁদের তথ্য সংশোধনের পর ধীরে ধীরে টাকা পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।