বিস্ফোরক অভিযোগ! ভোট প্রচার থেকে সরিয়ে দেওয়া হবে মমতাকে? নির্বাচন কমিশনে বিজেপির সুকান্ত-রিজিজুরা

Published on:

Published on:

Mamata Banerjee Campaign Controversy Sparks BJP Complaint
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির উত্তাপ বাড়ছে বাংলায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, ওই মন্তব্যের মাধ্যমে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ নিয়েই সুকান্ত মজুমদার ও কিরেন রিজিজু সরাসরি নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ করেছেন। শুধু তাই নয়, মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছে বিজেপি।

কী বলেছেন মমতা (Mamata Banerjee)?

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি এখন বেশ সরগরম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এমন কথা বলেছেন যা সাধারণ ভোটারদের মনে ভয় তৈরি করতে পারে। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন ভোটের পরে যারা বিজেপিকে ভোট দেবেন, তাদের বাড়ির সামনে লিখে জানাতে হবে যে তারা বিজেপি সমর্থক নন। এতে মানুষের উপর চাপ তৈরি হতে পারে বলেই মনে করছে বিজেপি।

সুকান্তর কথায়, এই ধরনের মন্তব্য করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশন সাময়িক, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাঁর অভিযোগ, এসবই আসলে হারের ভয় থেকে করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে প্রচার থেকে সরানো।

এই বিতর্কের শুরু ২৫ মার্চ ময়নাগুড়ির একটি সভা থেকে। সেখানে নিজের দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, তাঁর প্রার্থীকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। তিনি সেই ধরনের কাজ না করার কথাও বলেন। তবে পাশাপাশি তিনি বলেন, ভোটের পরে পোস্টার লাগিয়ে জানাতে হবে “আমি বিজেপি করি না”। এই মন্তব্য নিয়েই বিজেপি আপত্তি তুলেছে এবং এটিকে ভয় দেখানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছে।

Mamata Banerjee Slams Central Over Governor Change

আরও পড়ুনঃ এপ্রিলে প্রকাশ BJP-র ‘সঙ্কল্পপত্র’, বাংলার জন্য কী কী বড় প্রতিশ্রুতি থাকছে জানুন

অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুরো অভিযোগই উড়িয়ে দিয়েছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি আসলে ভয় পেয়ে এসব অভিযোগ করছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হয়থামানোর জন্যই কমিশনের কাছে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের এনে কোনও লাভ হচ্ছে না বুঝেই এখন এই পথ নেওয়া হয়েছে।