বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে বনগাঁ দক্ষিণে হঠাৎ করেই বড় বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তৃণমূল প্রার্থী (TMC Candidate) ঋতুপর্ণা আঢ্য এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। শুধু প্রার্থী নন, তাঁর বাবার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ সামনে এনে সরব হয়েছেন তিনি।
তৃণমূল প্রার্থীর (TMC Candidate) বিরুদ্ধে কী নিয়ে অভিযোগ?
স্বপনের দাবি, ঋতুপর্ণা আঢ্যদের পরিবার সাধারণ জাতির হলেও প্রভাব খাটিয়ে খুব অল্প সময়ে এসসি সার্টিফিকেট বানিয়েছে। তথ্য জানার অধিকার আইনে আবেদন করে তিনি এই তথ্য পেয়েছেন বলেও জানান। এই বিষয়টি ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে এবং আগামী ৯ এপ্রিল শুনানির দিন রয়েছে। সেই মামলায় তিনি নিজেও পক্ষ হতে চান বলে জানান বিজেপি প্রার্থী। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়ে ঋতুপর্ণার প্রার্থিতা (TMC Candidate) বাতিলের দাবি তুলেছেন তিনি।
এছাড়া, ঋতুপর্ণার বাবা এবং তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বিরুদ্ধেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন স্বপন। তাঁর কথায়, শঙ্কর আঢ্য যখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন ৫৩৮টি সরকারি ঘরের নাম করে প্রায় ১৯ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন। এছাড়াও অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে বনগাঁ থানার সামনে একটি সরকারি পুকুর ভরাট করে সেখানে নির্মাণ করা হয়েছে এবং সেটি দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে।স্বপনের আরও দাবি, নিজের ক্লাবের উপর ঘর তৈরি করে পুরসভা থেকে মাসে ৩০ হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এমনকি পানীয় জলের প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।
যদিও সমস্ত অভিযোগই সরাসরি খারিজ করেছেন শঙ্কর আঢ্য। তাঁর বক্তব্য, এগুলি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যে টাকার কথা বলা হচ্ছে তা কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, পুরসভার অ্যাকাউন্টেই ছিল এবং নিয়ম মেনেই ফিক্সড ডিপোজিট করা হয়েছিল।

আরও পড়ুনঃ চূড়ান্ত হলো বাংলার প্রথম দফার ভোটার তালিকা! কত নাম বাদ পড়ল জানুন
এসসি সার্টিফিকেট প্রসঙ্গেও তিনি জানান, বহু পুরনো বিষয় এখন সামনে এনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।
ঋতুপর্ণা আঢ্যকে (TMC Candidate) ঘিরে মানুষের সমর্থন বাড়ছে বলেই বিরোধীরা এই ধরনের অভিযোগ তুলছে বলে দাবি করেন শঙ্কর। তাঁর কথায়, যদি এত বড় অনিয়ম হতো, তাহলে এতদিন তা সামনে আসেনি কেন সেই প্রশ্নও তোলেন তিনি।
















