বাংলাহান্ট ডেস্ক : পুজো মিটতেই বাতাসে হালকা শীতের আমেজ। পুজোর সময় একপ্রস্থ পেট পুজো হয়েছে। শীতেও তার অন্যথা হবে না। এই আবহাওয়া পরিবর্তনের সময় মন চায় ঝাল ঝাল (Recipe) কিছু খেতে যা জিভের স্বাদ ফেরাবে।
টক ঝাল আচারি মাটনের রেসিপি (Recipe)
এমনই কোনও রেসিপির খোঁজ করলে চেখে দেখতে পারেন আচারি মাটন। উপকরণ খুব বেশি নয়, রাঁধার ঝক্কিও যে অনেক এমনটাও নয়। কীভাবে রাঁধবেন আচারি মাটন, রইল রেসিপি-

আচারি মাটনের উপকরণ
মাটন
শুকনো লঙ্কা
গোটা সর্ষে
মেথি দানা
গোটা জিরে
মৌরি
কালো জিরে
লবঙ্গ
পেঁয়াজ কুচি
রসুন কুচি
আদা কুচি
টমেটো কুচি
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
লেবুর রস
ধনেপাতা
আরও পড়ুন : ‘আজীবন মক পার্লামেন্টের থাকুন’, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তীব্র কটাক্ষ অমিত শাহের
আচারি মাটনের প্রণালী: প্রথমে প্যান গরম করে তাতে শুকনো লঙ্কা, মেথি, মৌরি, কালো জিরে, জিরে, লবঙ্গ, সর্ষে ভেজে নিন। ঠাণ্ডা করে গুঁড়িয়ে নিন মশলা। এবার কড়াইতে সর্ষের তেল (Recipe) গরম করে ঠাণ্ডা হতে দিন। এবার ফের তেল গরম করে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এতে দিয়ে দিন আদা রসুন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন পিষে রাখা মশলা।
আরও পড়ুন : আদা রেখে দিলেই নরম হয়ে ছত্রাক ধরে যাচ্ছে? এই টিপস মেনে করুন সংরক্ষণ
মশলা কষিয়ে দিয়ে দিন মাংস। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন টমেটো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নাড়ুন তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার কিছুটা জল দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে লেবুর রস আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।












