বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমের ছুটি। এই সময় নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সকলে। তবে আপনি যদি বেশি দূরে না গিয়েও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিতি এই গ্রাম থেকে (Travel)। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি হিমালয়ের পাহাড়ি সৌন্দর্য ও সবুজ চা বাগান দেখার সুযোগ পাবেন।
নেচার লাভারদের স্বর্গ, পাহাড়-নদী-চা বাগানের মেলবন্ধন এই গ্রামে (Travel)
জায়গাটা হলো উত্তরবঙ্গের কালিম্পং এর কাছে অবস্থিত। নাম গিটকলবং। এখানে আসলে পরে আপনি কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া পাহাড়ের সৌন্দর্য এখানে দেখার মতন। পাশাপাশি সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে (Travel)।

আরও পড়ুন: সপ্তাহ শেষে কমল সোনার দাম! জানুন আজ ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট
আপনি এখানে ঘুরতে গেলে চাইলে ট্রেকিং করতে পারবেন। পাশাপাশি এখানে রয়েছে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটার সুযোগ। তাছাড়া রয়েছে খোলা নদীর পাশে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর মতনও ব্যবস্থা। এছাড়া এইখানে শীতকালে মাঝে মধ্যে তুষারপাত হয়। যার ফলে এই জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
এখানে গিয়ে কিছু না করাটাই সবচেয়ে বড় কাজ। তাও চাইলে দিনের বেলা পায়ে হেঁটে গ্রাম ঘুরে দেখতে পারেন। পাহাড়ে ট্রেকিং ও হাইকিংয়ের সুযোগ রয়েছে। পাখি ভালোবাসলে এই স্থান আদর্শ। প্রথমে আপনাকে শিলিগুড়ি পৌঁছতে হবে।
সেখান থেকে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে লাভা যাওয়া যায়। লাভা থেকে গাড়ি ভাড়া করে সহজেই গিটকলবং পৌঁছানো যায়। দূরত্ব প্রায় ১০৫ কিলোমিটার।
তাছাড়া আপনি যদি অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময় গিটকলবং ভ্রমণের জন্য আদর্শ। এই সময় আবহাওয়া মনোরম থাকে, শীতকালে তুষারপাতের সম্ভাবনাও থাকে (Travel)।
















