ভোটদানে শীর্ষে দুই মেদিনীপুর, সবথেকে নীচে এই জেলা, প্রথম দফায় কোথায় কত ভোট পড়ল?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আজ। মোট ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ (Assembly Election) হচ্ছে আজ। প্রথম পর্বে কার্যত রেকর্ড ভোটগ্রহণ হয়েছে বাংলায়। সকাল ১১ টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৪২.১৬ শতাংশ। অন্যান্য একাধিক জেলাতেও গড়ে ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।

প্রথম দফায় কোন জেলায় কত ভোট (Assembly Election) পড়ল?

যেমনটা জানা যাচ্ছে, আজ দুপুর ১টা পর্যন্ত ৬২.১৮ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। দুপুর ৩ টে পর্যন্ত ৭৯ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১ টা পর্যন্ত কোন জেলায় কত ভোট পড়েছে? জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ৬৫.৭৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৬৫.৭৭ শতাংশ, বাঁকুড়াতে ৬৪.৫৮ শতাংশ, বীরভূমে ৬৩.৯৩ শতাংশ ভোট পড়েছে।

How much vote is casted in different districts

শীর্ষে কোন জেলা: দুপুর ১ টা পর্যন্ত ঝাড়গ্রামে ভোট পড়েছে ৬৫.৩১ শতাংশ, মুর্শিদাবাদে ৬২.৭১ শতাংশ, মালদহে ৫৮.৪৫ শতাংশ, কোচবিহারে ৬০.৭৫ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬৩.০৫ শতাংশ, জলপাইগুড়িতে ৬০.৮৪ শতাংশ, আলিপুরদুয়ারে ৬০.০৩ শতাংশ, দার্জিলিংয়ে ৫৯.৮১ শতাংশ, কালিম্পংয়ে ৫৯.৫২ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬০.০০ শতাংশ এবং পুরুলিয়াতে ৫৯.৮১ শতাংশ ভোট (Assembly Election) পড়েছে।

আরও পড়ুন : ভোটকেন্দ্র যেন মন্দির! খালি পায়ে হেঁটেই ভোট দিতে এসে চমকে দিলেন বিজেপি প্রার্থী

রেকর্ড ভোটগ্রহণ বাংলায়: ভোটদানের ক্ষেত্রে তামিলনাড়ুকে পেছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফায় সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সেই তুলনায় তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।

আরও পড়ুন : শুরু হয়ে গেল ভোট, রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

এবার বাংলা কার দখলে? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ভোটদানের হিড়িক। সকাল ১১ টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে পড়েছে সবথেকে বেশি ভোট।