২৭ এপ্রিল, DA নিয়ে বড় মামলার শুনানি কলকাতা হাইকোর্টে, জয়ের আশায় সরকারি কর্মীরা

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) সংশোধিত বেতন কাঠামো বা রোপা ২০১৯ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি হয়নি এখনও। সম্প্রতি হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি মধুমতি মিত্র এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।

সরকারি কর্মীদের রোপা ২০১৯ মামলার শুনানি | Government Employees

রাজ্য সরকারি আইনজীবী ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে কিছুটা সময় চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আগামী ২৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতের রায়ের দিকে রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তাঁদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক পাওনা নিয়ে জট খুলবে মামলার রায়ে।

কী নিয়ে মামলা?

রোপা ২০১৯ বেতন বিধির বেশ কিছু ধারায় মৌলিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ সরকারি কর্মচারীরাদের। প্রধান সমস্যা রোপা ২০১৯-এ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে কোনো স্পষ্ট নীতি বা উল্লেখ রাখা হয়নি। অভিযোগ রয়েছে বাড়ি ভাড়া ভাতা নিয়েও। বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ (HRA) ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সরকারি কর্মচারীরাদের অভিযোগ, পে-কমিশনের সুপারিশ মেনে প্রায় ৪৮ মাসের বর্ধিত বেতন বা বকেয়া দেয়নি রাজ্য। একইসাথে বলা হয়েছে একই রাজ্যের কর্মচারী হলেও বঙ্গভবন বা চেন্নাইয়ে কর্মরত কর্মীরা বর্তমানে ৩০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। ২০১৯ সাল পর্যন্ত তাঁরা ১৬৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়েছেন বলে অভিযোগ।

Government Employees(44)

আরও পড়ুন: নিষিদ্ধ মাদক সেবন করেই খেলেছেন T20 বিশ্বকাপ? ডোপ টেস্টে ব্যর্থ হলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতেও লড়ছেন সরকারি কর্মচারীরা। ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ সম্প্রতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ডিএ পৌঁছেছে ২২ শতাংশে। এই বৈষম্য দূর করে সমান অধিকার প্রতিষ্ঠার দাবিতে লড়ছেন সরকারি কর্মচারীরা। আদালত শেষপর্যন্ত কী রায় দেয় সেই দিকে চেয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।