লাফিয়ে বাড়ছে সম্পদ, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় দাপট আদানির! কোথায় দাঁড়িয়ে আম্বানি?

Published on:

Published on:

Know the latest net worth of Gautam Adani-Mukesh Ambani.
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় উত্তেজনার নেতিবাচক প্রভাব শেয়ার বাজারে পরিলক্ষিত হয়েছে। এদিকে, গত বুধবারও শেয়ার বাজারে পতন ঘটেছিল। কিন্তু, আদানি গ্রুপের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল। এর ফলে ওই গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani-Mukesh Ambani) মোট সম্পদের পরিমাণ ৩.৩২ বিলিয়ন ডলার বা প্রায় ৩১,২৩৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে আদানির মোট সম্পদে ১৪.২ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে। বর্তমানে তিনি ধনুকুবেরদের তালিকায় এশিয়ায় প্রথম এবং বিশ্বব্যাপী ১৮ তম স্থানে রয়েছেন।

আদানি-আম্বানির (Gautam Adani-Mukesh Ambani) মোট সম্পদের পরিমাণ:

এদিকে, দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ গত বুধবার ৩৫১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। ৯১.৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের ভিত্তিতে তিনি ধনকুবেরদের তালিকায় এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বব্যাপী ২০ তম স্থানে রয়েছেন। চলতি বছরে তাঁর মোট সম্পদ ১৬.৪ বিলিয়ন ডলার কমেছে। ২০২৬-এর ৫ জানুয়ারি রিলায়েন্সের শেয়ারের দাম সর্বোচ্চ ১,৬১১ টাকায় পৌঁছেছিল। কিন্তু, তারপর থেকে তা ১৫ শতাংশ কমে গেছে। এই সময়ে কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩.৩৭ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে।

Know the latest net worth of Gautam Adani-Mukesh Ambani.

শীর্ষে কারা রয়েছেন: জানিয়ে রাখি যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ইলন মাস্ক ৬৫৫ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে প্রথম স্থানে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ৩৫.৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এদিকে, গুগলের কো-ফাউন্ডার ল্যারি পেজ ২৮৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও, অ্যামাজনের জেফ বেজোস ২৭৫ বিলিয়ন ডলারের মোট সম্পদের অধিকাটি হয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই বছর তাঁর মোট সম্পদ ২১.২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এদিকে, সের্গেই ব্রিন ২৬৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

আরও পড়ুন: নিষিদ্ধ মাদক সেবন করেই খেলেছেন T20 বিশ্বকাপ? ডোপ টেস্টে ব্যর্থ হলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়

পঞ্চম স্থানে রয়েছেন ওরাক্যালের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২৩৯ বিলিয়ন ডলার। ধনকুবেরদের তালিকায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ২৩৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। এদিকে, মাইকেল ডেল, এই বছর ৪০.৩ বিলিয়ন ডলার আয় করেছেন। তিনি ১৮০ বিলিয়ন ডলারের মোট সপ্তম স্থানে রয়েছেন। ধনকুবেরদের তালিকায় এনভিডিয়ার জেনসন হুয়াং অষ্টম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: চিন্তা নেই! ভোটের পরেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম, আমজনতাকে স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?

বড় ক্ষতির সম্মুখীন বার্নার্ড আর্নল্ট: এদিকে, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট বর্তমানে ১৬০ বিলিয়ন ডলারের অধিকারী। তিনি এই তালিকায় নবম স্থানে নেমে গেছেন। এই বছর তাঁর মোট সম্পদে ৪৭.৭ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় পতন হয়েছে। অন্যদিকে, জিম ওয়ালটন ১৫৫ বিলিয়ন ডলার নিয়ে দশম স্থানে রয়েছেন। উল্লেখ্য যে, বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তির মধ্যে ৯ জনই আমেরিকার।