IPL ২০২৬-এ এন্ট্রি পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের! খেলবেন এই দলে

Published on:

Published on:

Pakistani descent player enters IPL 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬ (IPL 2026) থেকে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লি ক্যাপিটালস ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের রিপ্লেসমেন্টের নাম ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এর মরশুম শুরুর আগেই বেন ডাকেট নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এমতাবস্থায়, একজন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

IPL ২০২৬ (IPL 2026)-এ পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের এন্ট্রি!

মূলত, দিল্লি ক্যাপিটালস ইংল্যান্ডের তরুণ লেগ-স্পিনার রেহান আহমেদকে সই করিয়েছে। রেহানকে ৭৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ডিসেম্বরে সম্পন্ন হওয়া IPL-এর নিলামে দিল্লি ক্যাপিটালস বেন ডাকেটকে ২ কোটি টাকায় কিনেছিল। এটি ছিল IPL-এ তাঁর প্রথমবার অংশগ্রহণ। তবে, তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে আরও বেশি মনোযোগ দিতে এবং টেস্ট ফর্মের উন্নতি করতে IPL-এ না খেলার সিদ্ধান্ত নেন। এদিকে, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করার কারণে BCCI তাঁকে ২ বছরের জন্য IPL থেকে নিষিদ্ধও করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের IPL-এ প্রবেশ: জানিয়ে রাখি যে, ২১ বছর বয়সী রেহান আহমেদ একজন ডানহাতি লেগ স্পিনার। যিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৫ টি টেস্ট, ৯ টি ODI এবং ১৩ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি এখনও পর্যন্ত ৪৯ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। রেহান একজন বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত এবং লেগ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি একজন কার্যকরী ব্যাটারও। উল্লেখ্য যে, পাকিস্তানের সঙ্গে রেহান আহমেদের একটি বিশেষ যোগসূত্রও রয়েছে।

আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে সম্পদ, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় দাপট আদানির! কোথায় দাঁড়িয়ে আম্বানি?

মূলত, রেহান ইংল্যান্ডের নটিংহামে জন্মগ্রহণ করলেও তাঁর পরিবার পাকিস্তানি বংশোদ্ভূত। রেহানের বাবা নাঈম আহমেদ পাকিস্তানে জন্মগ্রহণ করেন। নাঈম নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন। তবে, উন্নত জীবনের সন্ধানে তিনি ২০০১ সালে ইংল্যান্ডে চলে যান এবং ট্যাক্সি চালক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তাঁর পুরো পরিবার ইংল্যান্ডে স্থায়ী হয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ মাদক সেবন করেই খেলেছেন T20 বিশ্বকাপ? ডোপ টেস্টে ব্যর্থ হলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়

অল্প বয়সে অভিষেক: উল্লেখ্য যে, রেহান ২০২২ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। যার ফলে তিনি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সর্বকনিষ্ঠ অভিষেক করা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। এদিকে, তিনি পাকিস্তানের বিরুদ্ধেই তাঁর অভিষেক ম্যাচ খেলেছিলেন।