লাগবে না ভোটার স্লিপ, বাড়ি বসেই এই পদ্ধতিতে জেনে নিন নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার হয়েছে প্রথম দফার ভোট। প্রথম দফাতেই কার্যত রেকর্ড ভোট পড়েছে রাজ্যে। প্রায় ৯২.৮৮ শতাংশ ভোট পড়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভোট। আর ভোটের আগেই বাড়ি বাড়ি এসে ভোটার স্লিপ (Voter Slip) দিয়ে যাওয়া হয়। এই স্লিপেই থাকে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর।

ভোটার স্লিপ (Voter Slip) না পেলে কী করণীয়

ভোট দেওয়ার জন্য এই ভোটার স্লিপ গুরুত্বপূর্ণ। তবে এবার নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দলের কর্মী নন, বিএলওরা এসে দিয়ে যাচ্ছেন ভোটার স্লিপ। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই ভোটার স্লিপ পাননি। ফলত সিরিয়াল এবং পার্ট নম্বর জানতে পারেননি তারা। এমতাবস্থায় কী করণীয়? কীভাবে জানা যাবে বুথ এবং সিরিয়াল নম্বর?

How to know serial number if voter slip not given

কীভাবে জানবেন সিরিয়াল নম্বর: উল্লেখ্য, ভোটার স্লিপ না পেলেও নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানা যায়। এর জন্য যেতে হবে voters.eci.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের এপিক নম্বর, মোবাইল নম্বর (Voter Slip) দিয়ে কিংবা সার্চ বাই ডিটেলস এর মধ্যে একটি অপশন বেছে নিতে হবে। সেখানে দরকারি তথ্য দিয়ে সার্চ করলেই জানা যাবে সিরিয়াল এবং পার্ট নম্বর।

আরও পড়ুন : গাড়ি ভর্তি ইভিএম পাকড়াও, ভোটের শেষবেলায় গুরুতর অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁ-র

অ্যাপ থেকেও মিলবে তথ্য: ECINET অ্যাপের মাধ্যমেও জানা যাবে এই তথ্যগুলি। সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে গিয়ে একই ভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করতে হবে। তারপরেই মিলবে নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর।

আরও পড়ুন : প্রিসাইডিং অফিসারের ভুলে ইভিএম মেশিন বিকল, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

এছাড়াও আরও একটি সহজ পদ্ধতিও রয়েছে। এসআইআর এর সময় যে বিএলও দায়িত্বে ছিলেন তার সঙ্গে যোগাযোগ করলেই তিনি দিয়ে দেবেন ভোটার স্লিপ।