বাংলাহান্ট ডেস্ক : আজ ছিল প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকে কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর পাওয়া গেলেও শেষবেলায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল নির্বাচন কমিশনের তরফে। সেই মতো কিছু জেলার নাম উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হয়েছিল। এর মাঝেই বাঁকুড়ায় (Saumitra Khan) ইভিএম বোঝাই গাড়ি আটকালেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি।
গাড়ি ভর্তি ইভিএম ধরার অভিযোগ সৌমিত্র খাঁর (Saumitra Khan)
জানা গিয়েছে, এদিন বিকেলে শালতোড়ার তিলুড়ির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু গাড়িতে ইভিএম দেখতে পান চন্দনা বাউরি। গাড়িতে বেশ কিছু ইভিএম মেশিন এবং তৃণমূলের পতাকা লাগানো ছিল বলেও অভিযোগ তাঁর।

কী অভিযোগ বিজেপি প্রার্থীর: বিজেপি প্রার্থী দাবি করেন, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট হওয়া ইভিএম বদলে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশ্যে ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন।
আরও পড়ুন : ভোটদানে শীর্ষে দুই মেদিনীপুর, সবথেকে নীচে এই জেলা, প্রথম দফায় কোথায় কত ভোট পড়ল?
ঘটনাস্থলে পৌঁছান সাংসদ: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সহ অবজারভার এবং নির্বাচনী আধিকারিকরা। অবজারভারের অবশ্য দাবি, ওই ইভিএম গুলিতে কোনও ভোট নেওয়া হয়নি। রিজার্ভে থাকা ইভিএম গুলিকেই নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন : ভোটের উত্তাপে কমল নম্বর, পরিণীতা বা পরশুরাম নয়, কে রইল প্রথম স্থানে?
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন সৌমিত্র খাঁ। এই ঘটনায় প্রশাসনের আধিকারিকদের একাংশের যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করেছেন সাংসদ। বিজেপি প্রার্থী চন্দনা বাউরি জানান, তিনি বিভিন্ন বুথে বুথে যাচ্ছিলেন। তাঁদের নির্বাচনী এজেন্ট একটি গাড়িকে আটকায়। গোটা ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন অবজারভার।













