বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। এ সপ্তাহে প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার ‘তরে ধরি ধরি মনে করি’। নতুন আর কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?
টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?
বেশ কয়েক সপ্তাহ ধরে টপার অবস্থানে থাকা সিরিয়াল ‘পরশুরাম’ এই সপ্তাহে নেমে গিয়েছে একেবারে তৃতীয় স্থানে। ৫.৩ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। গত বারের থেকে নম্বর আরও কমেছে ‘জোয়ার ভাঁটা’র। ৫.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল।

বড় বদল তালিকায়: প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এসেছে সিরিয়ালটি। ঝুলিতে এসেছে ৫.৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪।
নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘কুসুম’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। এরপরেই ৪.৮ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জী’ এবং ‘গঙ্গা’।
আরও পড়ুন : ‘৫০ বছরের রেকর্ড ভাঙল’! বাংলার ভোট নিয়ে বড় কথা বললেন মোদী
সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- তারে ধরি ধরি মনে করি (৫.৬)
দ্বিতীয়- পরিণীতা (৫.৪)
তৃতীয়- পরশুরাম (৫.৩)
চতুর্থ- জোয়ার ভাঁটা (৫.১)
পঞ্চম- কুসুম (৫.০)
ষষ্ঠ- বিদ্যা ব্যানার্জী+গঙ্গা (৪.৮)
সপ্তম- ও মোর দরদিয়া (৪.৭)
অষ্টম- প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন, লক্ষ্মী ঝাঁপি (৪.৪)
নবম- কনে দেখা আলো (৪.৩)
দশম- রাঙামতি তীরন্দাজ (৪.২)
আরও পড়ুন : ‘শান্তিপূর্ণ ভোট’-এ খুশি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন! নির্বাচন কমিশনকে জানালেন ধন্যবাদ
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












