বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন চলছে। এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ২% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এরই মধ্যে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ডিএ (DA) আরও একবার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে কর্মচারীদের জন্য।
ডিএ বাড়বে ফের এক দফায় | Dearness Allowance
এতদিন সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের কর্মীরা। এবার ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০% হয়েছে। যা জানুয়ারি থেকেই লাগু হবে। এই বর্ধিত ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মিলবে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এবার ৩% ডিএ বৃদ্ধি করা হতে পারে।
বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়। আর ডিসেম্বর সেমিস্টারের ডিএ সাধারণত অক্টোবর মাসে হয়।
অতীতের প্রবণতা এবং একাধিক সূত্র অনুযায়ী, ডিএ বৃদ্ধির ঘোষণাটি দিওয়ালির আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিএ ৩ শতাংশ বাড়লে এবার ৬৩ শতাংশে পৌঁছে যেতে পারে। এর ফলে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।

আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম! জানুন এপ্রিলের শেষ সপ্তাহে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ যেখানে ঘোড়ার মত ছুটছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৮% হারে ডিএ পাচ্ছেন। ফেব্রুয়ারী মাসে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে ঠিকই। তবে এখনও সেই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।













