ভোটার কার্ড হারালেও সমস্যা নেই, এই পরিচয়পত্র থাকলেই দিতে পারবেন ভোট—জানুন নিয়ম

Published on:

Published on:

Voter Card you can cast your vote with this prove
Follow

বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচন সামনেই। এই নির্বাচনকে কেন্দ্র করে বহু মানুষই এখনো তাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা জানে না। আবার বহু মানুষ এর কাছে ভোটার কার্ড নেই। অথবা বুঝে যাওয়ার আগে ভোটার কার্ড যদি কোন কারনে খুঁজে না পান। তাহলে চিন্তা করার কিছু নেই। কারণ আপনি ভোটার কার্ড ছাড়াও এই কার্ডগুলো নিয়ে গেলে আপনি অনায়াসে ভোট দিতে পারবেন। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (Voter Card)।

ভোটার আইডি নেই? এই কার্ড থাকলেই দিতে পারবেন ভোট (Voter Card)

আসন্ন বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে কোন কারনে আপনি যদি ভোটার কার্ড খুঁজে না পান। তাহলে চিন্তা করার কোন প্রয়োজন নেই। আপনি মুছে যাওয়ার আগে হাতের কাছে এই কার্ডগুলো যদি রাখেন। তালে অনায়াসে ভোট দিতে পারবেন (Voter Card)।

Voter Card you can cast your vote with this prove

আরও পড়ুন: রাত নামলেই বদলে যায় এই জায়গার রূপ, একবার গেলে মনে থাকবে সারাজীবন, গরমের ছুটিতে ঘুরে আসুন

যদি ভোটার তালিকায় নাম থাকে কিন্তু হাতে ভোটার কার্ড এপিক না থাকে। তাহলে আপনি ভোট দিতে পারবেন। এই এপিক ছাড়ো ১২টি পরিচয় পত্র হাতের সামনে রাখলে আপনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুবিধা পাবেন (Voter Card)।

ভোটার কার্ডের বিকল্প:

আধার কার্ড

১০০ দিনের জব কার্ড

ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক (ছবি থাকতে হবে)

শ্রম মন্ত্রকের দেওয়া হেল্থ কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড

ড্রাইভিং লাইসেন্স

প্যান (PAN) কার্ড

NPR-এর অধীনে RGI-এর দেওয়া স্মার্ট কার্ড

ভারতের পাসপোর্ট

পেনশনের নথি (ছবি থাকতে হবে)

কেন্দ্র, রাজ্য, PSU, পাবলিক লিমিটেড কোম্পানির চাকুরিজীবীদের সচিত্র পরিচয়পত্র

সাংসদ, বিধায়কদের দেওয়া পরিচয়পত্র

কেন্দ্রের দেওয়া বিশেষ ভাবে সক্ষমদের পরিচয়পত্র

প্রসঙ্গত এবার পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথমটি ২৩ এপ্রিল হয়েছে। আর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট (Voter Card)।