গোটা মে মাস কাটবে ঝড়-বৃষ্টিতে? বাম্পার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলের শুরুটা জ্বালাপোড়া দিয়ে হলেও মে মাসে তা হল না। হাঁসফাঁস গরম নেই। ঝড়-বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে আপাতত ৭ মে অবধি ঝড়-জলের পালা। শুধু তাই নয়, গোটা মাস জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসে কম তাপমাত্রা থাকবে। হবে বাড়তি বৃষ্টিও। তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই কোথাও। আগামী সাত দিনে তাপমাত্রার আর বড়সড় পরিবর্তন হবে না।

শনিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়।

আপাতত সাত তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। সাথে ঝোড়ো হাওয়ার বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

south bengal weather(223)

আরও পড়ুন: বুথের ভেতর কীভাবে মৃত্যু বৃদ্ধের? অভিষেকের অভিযোগ উড়িয়ে ভিডিও প্রকাশ কমিশনের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭ মে পর্যন্ত। এর মধ্যে অধিক দুর্যোগের পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই সব জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে কম-বেশি বৃষ্টির সম্ভাবনা।