রান্নাঘরে নতুন টুইস্ট, মাংসের ঝোল আর বড়া দিয়ে তৈরি করুন সহজ কিন্তু মজাদার ডিশ

Published on:

Published on:

Recipe whip up delicious meat-filled fritters using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে সপ্তাহ শেষের পথে। শনিবার দিন বাড়ি ফিরে আপনি যদি পরিবারের সকলের জন্য ভালো-মন্দ কিছু রান্না করতে চান তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু মাংসের জলভরা বড়া। যা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাংসের জলভরা বড়া (Recipe)

ছুটির দিনে সবাই ভালোমন্দ খাওয়ার ইচ্ছে সবার থাকে। তবে ইচ্ছা হলেও এত গরমে রান্না ঘরে থাকা কষ্টদায়ক হয়ে ওঠে। তবে আজ আপনাদের সঙ্গে যদি নতুনত্ব কোন কিছু খাবার তাহলে এই রেসিপিটা আপনার জন্য (Recipe)।

Recipe whip up delicious meat-filled fritters using just a few ingredients

আরও পড়ুন: জানালার ধারে বসেই কাঞ্চনজঙ্ঘা, কোলাহল থেকে দূরে নিঃশব্দ ছুটি কাটান সিমানদারায়

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

আদাবাটা: ১ টেবিল চামচ

লঙ্কাবাটা: ১ টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদমতো

হলুদগুঁড়ো: ১ চা চামচ

গোটা গরমমশলা: ৫ গ্রাম

তেজপাতা: ২টি

পেঁয়াজবাটা: ৩-৪ টেবিল চামচ

দই: ২-৩ টেবিল চামচ

জিরেগুঁড়ো: ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ টেবিল চামচ

নারকেলের দুধ: ১ কাপ

ঘি: ১ চামচ

গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ

প্রণালী: প্রথমে মুরগির মাংস মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন।এরপর একটি পাত্রে মাংসবাটার সঙ্গে আদাবাটা, লঙ্কাবাটা, নুন ও হলুদগুঁড়ো মিশিয়ে ফ্রিজে রাখুন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। এ বার তাতে আদাবাটা, লঙ্কাবাটা, পেঁয়াজবাটা দিয়ে লাল করে ভেজে নিন। কড়াইতে ফেটানো দই, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন। তার পর নারকেলের দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। উপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে বাটা মাংস হাতে গোল করে ওই ঝোলে ছেড়ে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।