UPI-তে সহজ পেমেন্ট, PIN ছাড়াই ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন, নতুন সিস্টেম চালু

Published on:

Published on:

UPI payments up to ₹5,000 without a pin
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিজিটাল পেমেন্ট এর ব্যবস্থা আজকালকার দিনে ভীষণভাবে বিখ্যাত। কারণ মানুষ, এই ডিজিটাল পেমেন্ট এর ফলে ক্যাশ কম ব্যবহার করেন। তার ওপর এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও এক ধাপ এগোল ইউপিআঅই (UPI)। এবার আপনি ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন তাও আবার বিনা পিন ছাড়া। কিভাবে সম্ভব তা জেনে নিন।

ছোট লেনদেনে স্বস্তি, PIN ছাড়া UPI পেমেন্ট ৫,০০০ টাকা পর্যন্ত (UPI)

নতুন এই প্রযুক্তিতে ইউপিআই (UPI) পিনের বদলে আপনি বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে অথবা মুখের পরিচয় ব্যবহার করে সহজে পেমেন্ট করতে পারবেন। এর ফলে ছোটখাটো বা দৈনন্দিন লেনদেন আরো সহজ ও নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে।

UPI payments up to ₹5,000 without a pin

আরও পড়ুন: রান্নাঘরে নতুন টুইস্ট, মাংসের ঝোল আর বড়া দিয়ে তৈরি করুন সহজ কিন্তু মজাদার ডিশ

পাশাপাশি এই প্রযুক্তিতে বলা হয়েছে বায়োমেট্রিক ইউ পি আই অথেন্টিকেশন। এর মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করার জন্য আপনাকে পিন দিতে হবে না। তবে এর থেকে বেশি টাকা খরচ করার ক্ষেত্রে আপনাকে ইউপিআই পিন দিতে হবে।

ICICI Bank তাদের iMobile অ্যাপে এই সুবিধা চালু করেছে। এতে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান, অনলাইন কেনাকাটা বা ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনে বায়োমেট্রিক ব্যবহার করতে পারবেন।্একইসঙ্গে PhonePe এবং CRED-ও এই সুবিধা চালু করেছে।

তাছাড়া এই ব্যবস্থায় ব্যবহারকারীর ডিভাইসে আগে থেকেই সুরক্ষিতভাবে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যই ব্যবহার করা হয়, নতুন করে কোনো ডেটা সংগ্রহ করা হয় না। ফলে নিরাপত্তা বজায় থাকে। তবে যদি বায়োমেট্রিক যাচাইকরণ ব্যর্থ হয়, তখন বিকল্প হিসেবে ইউপিআই পিন ব্যবহার করার সুযোগও রাখা হয়েছে।

পাশাপাশি সব মিলিয়ে, এই নতুন ফিচার ইউপিআই পেমেন্টকে আরও ঝটপট ও ব্যবহারবান্ধব করে তুলবে বলে মনে করা হচ্ছে (UPI)।