গণনার আগে অ্যাকশনে এনআইএ! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব

Published on:

Published on:

NIA in action! Trinamool Congress leaders summoned
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের ফল ঘোষণার আগেই চাঞ্চল্য। মালদহের পুরোনো এক ঘটনায় তদন্তের গতি বাড়িয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) এবার সরাসরি তৃণমূল শিবিরের দিকে নজর ঘোরাল।মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) চলাকালীন বিচারকদের ঘিরে বিক্ষোভ এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের তদন্তে নেমে একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনআইএ।

তৃণমূল(Trinamool Congress) নেতাদের ডাক পাঠাল এনআইএ

জানা গেছে, তৃণমূল নেতাদের রবিবার দুপুরে কালিয়াচক থানায় হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনার ঠিক আগের দিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তৃণমূল নেতাদের ডাক পাঠানোয় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই তলবের তালিকায় রয়েছেন জেলা পরিষদের বন ও ভূমি সংক্রান্ত দফতরের দায়িত্বে থাকা সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী প্রতিনিধি আব্দুল রহমান। কালিয়াচক-১ ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে এসআইআর তালিকা যাচাইয়ের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা মোথাবাড়িতে গেলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তাঁদের চারদিক থেকে ঘিরে ধরা হয় এবং দীর্ঘ সময় ধরে ব্লক অফিসের ভিতরে আটকে রাখা হয়। সাতজন বিচারক সেই সময় কার্যত অবরুদ্ধ ছিলেন বলে জানা যায়। তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ একাংশ স্থানীয়রা এই বিক্ষোভ দেখিয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।

ঘটনার গুরুত্ব বাড়তে বাড়তে বিষয়টি দেশের সুপ্রিম কোর্ট‌ পর্যন্ত পৌঁছয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এই তদন্ত এনআইএ-র হাতে তুলে দেয়। যদিও তার আগেই সিআইডি এই ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল। এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার করা হয়েছে বেশ কিছুজনকে।

NIA in action! Trinamool Congress   leaders summoned

আরও পড়ুন : ভোটের রেজাল্টের আগেই বিস্ফোরক রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, বলেই ফেললেন, দেখে মনে হচ্ছে…

ভোটের ফল বেরোনোর ঠিক আগে এই তদন্তের তৎপরতা রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। মালদহের এই ঘটনাকে ঘিরে আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।