Durga Puja 2026 Live Updates

“হিংসার মধ্যে যাবেন না, বাংলা শান্তি চায়” ভোটগণনার মধ্যেই বড় বার্তা শুভেন্দুর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে উত্তেজনা চরমে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতে শুরু করেছে। সেই আবহেই ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ?

ভোটের প্রাথমিক বিশ্লেষণ তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “আমি যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস করেছি, তাতে হিন্দু ইভিএম বিজেপির। আর মুসলিম ইভিএম টিএমসি-এর। তবে আগের মতো নয়।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, এবারের নির্বাচনে ধর্মভিত্তিক ভোটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই ট্রেন্ড বজায় থাকলে রাজ্যে সরকার গঠন করবে বিজেপিই। তবে এর পাশাপাশি শান্তি বজায় রাখার বার্তাও দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেন, এখনই চূড়ান্ত মন্তব্য করা উচিত নয় এবং দুপুর ১২টার পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোনও হিংসায় যাবেন না। এগুলোর মধ্যে যাবেন না। বাংলা শান্তি চায়।”

ভবানীপুর কেন্দ্র নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সেখানে শুরুতে লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে। প্রথম দফার কিছু বুথে সংখ্যালঘু ভোটের প্রভাব থাকলেও হিন্দু অধ্যুষিত বুথগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, কয়েক রাউন্ড পরেই ভবানীপুরের ফলাফল বিজেপির পক্ষে যাবে।

আরও পড়ুন : ‘আমায় ভুল বুঝনা, তোমরা প্রথম দিন..,’ পাকা রেজাল্ট সামনে আসার আগেই মুখ খুললেন অভয়ার মা

যদিও প্রাথমিক ট্রেন্ড বলছে, ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারী পিছিয়ে পড়েছেন। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দুই এগিয়ে আছেন বলে খবর, যেখানে তৃণমূল প্রার্থী পবিত্র কর পিছিয়ে রয়েছেন। তবে শুভেন্দুর বিশ্বাস, শেষ পর্যন্ত তিনি ভবানীপুরে জয়ী হবেন। এখনও পর্যন্ত যে ট্রেন্ড সামনে আসছে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। ততক্ষণ পর্যন্ত উত্তেজনা বজায় থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানই শোনা যাচ্ছে সব পক্ষের তরফে।