‘আমায় ভুল বুঝনা, তোমরা প্রথম দিন..,’ পাকা রেজাল্ট সামনে আসার আগেই মুখ খুললেন অভয়ার মা

Published on:

Published on:

ratna debnath
Follow

বাংলা হান্ট ডেস্ক : আরজি কর হাসপাতালের (RG Kar Case) ভয়াবহ খুন-ধর্ষণের ঘটনায় হারিয়েছিলেন নিজের মেয়েকে। ন্যায়বিচার এখনও অধরাই। সেই ক্ষোভ থেকেই ভোটের লড়াইয়ের নেমেছেন অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির (BJP) হয়ে লড়েছেন রত্নাদেবী। সকাল ১১টা পর্যন্ত যা আপডেট আসছে তাতে এখনও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

কী বলছেন রত্না দেবনাথ? Ratna Debnath

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। এদিকে তার আগেই গতকাল রাতে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ফেসবুকে তিনি লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব এ লড়াই চলছে, এ লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝনা। তোমরা প্রথম দিন থেকে যে রকম আমার সাথে ছিলে সেরকম শেষ দিন পর্যন্ত সাথে থেকো।”

চলতি বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রত্না দেবনাথ। প্রচারের সময় সাধারণ মানুষের কাছে পৌঁছে একটাই বার্তা তিনি দিয়েছেন-এই লড়াই শুধু তাঁর মেয়ের জন্য নয়, সব মেয়েদের নিরাপত্তা ও ন্যায়ের দাবিতে।

এর আগে দ্বিতীয় দফার ভোটের দিন নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, “আগেরবার তিনজন এসেছিলাম। আর কিছু বলার নেই। ৪ তারিখ মানুষ জবাব দেবে।” তিনি আরও বলেছিলেন,”লড়াই আমি লড়ছি আমার মেয়ের ন্যায় বিচার এবং সারা পশ্চিমবঙ্গ তথা বিশ্ববাসীর মেয়েদের হয়ে লড়াই চলবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা! আমার মেয়ের সঙ্গে কেন হল, কীভাবে হল, আমি জানতে চাই এর শিকড় কত গভীরে।”

Panihati BJP Candidate

আরও পড়ুন: রুদ্রনীল থেকে অগ্নিমিত্রা, সকাল থেকেই গেরুয়া ঝড়, এগোলেন কোন কোন বিজেপি প্রার্থী?

এর আগে রত্নাদেবী বলেছিলেন, “আপনারা এগিয়ে আসুন, আমি নই, আপনারাই জিতবেন। আপনাদের কথাই আমি তুলে ধরব বিধানসভায়।” এবার শেষপর্যন্ত তিনি জিতে বিধানসভায় আসেনি কিনা সেদিকে নজর থাকবে।