বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘তরে ধরি ধরি মনে করি’। নতুন আর কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?
টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?
ভোটের আবহে সব সিরিয়ালেরই নম্বর কমেছে হু হু করে। বেশ কয়েক সপ্তাহ ধরেই তালিকার নীচে নেমে গিয়েছে ‘পরিণীতা’। এই সপ্তাহে সিরিয়ালটি নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ৪.৫ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। ৪.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘কুসুম’।

কে রয়েছে প্রথম স্থানে: প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.১। ‘ও মোর দরদিয়া’ এ সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। ঝুলিতে এসেছে ৪.৬ পয়েন্ট। সব সিরিয়ালেরই নম্বর কমেছে উল্লেখযোগ্য ভাবে।
নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে নতুন সিরিয়াল ‘ঘূর্ণি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.২। এরপরেই ৪.১ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জী’ এবং ‘পরশুরাম’, ‘জোয়ার ভাঁটা’।
আরও পড়ুন : কোথা থেকে এসেছিল আততায়ী? চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- তারে ধরি ধরি মনে করি (৫.১)
দ্বিতীয়- ও মোর দরদিয়া (৪.৬)
তৃতীয়- পরিণীতা (৪.৫)
চতুর্থ- কুসুম (৪.৪)
পঞ্চম- ঘূর্ণি (৪.২)
ষষ্ঠ- বিদ্যা ব্যানার্জী+পরশুরাম, জোয়ার ভাঁটা (৪.১)
সপ্তম- বিদ্যা ব্যানার্জী+গঙ্গা (৩.৮)
অষ্টম- লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস (৩.৭)
নবম- প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন, কনে দেখা আলো (৩.৫)
দশম- কম্পাস+লক্ষ্মী ঝাঁপি (২.৭)
আরও পড়ুন : ‘মমতাকে হারানোর প্রতিশোধ’, ছেলে চন্দ্রনাথের মৃত্যুতে বিষ্ফোরক অভিযোগ মায়ের
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।













