বাড়ির এইসব জায়গায় ভুলেও আঁকবেন না রঙ্গোলি, আসতে পারে বড় বিপদ!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নভেম্বরের শুরুতেই কালীপুজো। সারা দেশ মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। এই সময় প্রতিটি বাড়ি সেজে ওঠে রঙবেরঙের আলোয়। অন্দরসজ্জায় নতুন মাত্রা যোগ করে রঙ্গোলি (Rangoli)। রঙিন আবির, ফুলের পাপড়ি আর প্রদীপ দিয়ে সাজানো হয় রঙ্গোলি। কিন্তু ঘরের কোথায় রঙ্গোলি আঁকছেন তাও কিন্তু গুরুত্বপূর্ণ।

কোথায় কোথায় দেবেন রঙ্গোলি (Rangoli)?

বাড়ির মূল প্রবেশদ্বারের সামনেই সাধারণত দেওয়া হয়ে থাকে রঙ্গোলি। কিন্তু দরজা খোলা বা বন্ধ করার সময় যদি মেঝেতে করা নকশার উপরে বারবার ঘষা লাগে তাহলে মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে রঙ্গোলি। সিঁড়ির ধাপে শুকনো গুঁড়ো রঙ জমে থাকলে পা পিছলে যাওয়ার ভয় থাকে। সিঁড়িতে রঙ্গোলি আঁকলে ফুলের পাপড়ি ব্যবহার করতে পারেন।

Where you should not draw rangoli

ভেজা মেঝেতে একদম না: ভেজা মেঝেতে রঙ্গোলি দেবেন না। মেঝে পরিস্কার করার পর পুরোপুরি শুকিয়েছে কিনা তা পরখ করে নিন। ভেজা মেঝেতে রঙ্গোলির রঙ ঠিকমতো বসবে না।রান্নাঘরের সামনে রঙ্গোলি দেখতে ভালো লাগলেও সেখানে না করাই ভালো। রান্নাঘরে যেহেতু বারবার ঢোকা হয় তাই রঙ্গোলি ঘেঁটে যেতে পারে। এছাড়া রঙ থেকে খাবারে বিষক্রিয়াও হতে পারে।

আরও পড়ুন : কলকাতা থেকে একাধিক উড়ান বাতিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত বিমান চলাচলও

এই ভুল করবেন না: বৈদ্যুতিক তার বা প্রদীপের খুব কাছে রঙ্গোলি (Rangoli) না করাই ভালো। প্রদীপের কাছে কোনও দাহ্য উপকরণ রাখলে বিপদ ঘটতে পারে। বাড়িতে শিশু বা পোষ্য থাকলে সতর্ক থাকা জরুরি। গুঁড়ো রঙ মুখে চলে গেলে বা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে বড় সমস্যা হতে পারে।

আরও পড়ুন : সম্পূর্ণ এসি, আরামদায়ক নতুন স্লিপার বাস, পাহাড়ে যাওয়ার অত্যাধুনিক বাসের রুট কী জানেন?

উৎসবের সময় বাড়ি সাজানোর পাশাপাশি বাড়ির সদস্য, পোষ্যদের সুবিধা, অসুবিধা, নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। তাই রঙ্গোলি আঁকার জন্য বেছে নিন পরিস্কার, শুকনো জায়গা।