কলকাতা থেকে একাধিক উড়ান বাতিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত বিমান চলাচলও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর জেরে একাধিক পরিষেবা ব্যাহত হয়েছে। ঘূর্ণিঝড়ের (Cyclone Arnab) জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে শুধু ট্রেন নয়, প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। কলকাতা থেকে বিশাখাপত্তনমের একাধিক উড়ান বাতিল করা হয়েছে। একাধিক উড়ানের সময়সূচীও পিছিয়ে গিয়েছে।

অর্ণব (Cyclone Arnab) এর জেরে ব্যাহত উড়ান পরিষেবা

ঘূর্ণিঝড়ের কারণে জারি হয়েছে সতর্কতা। তার জেরে উড়ান পরিষেবাতেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিগোর তরফে জরুরি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বিমান চলাচল ব্যাহত হতে পারে। উড়ানের সাম্প্রতিক সময়সূচী দেখে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইন্ডিগোর তরফে।

Flight Cancelled due to cyclone Arnab

কোথায় হয়েছে ল্যান্ডফল: ঘূর্ণিঝড় অর্ণব এর ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝ বরাবর। রাত ১ টা বেজে ২৩ মিনিট নাগাদ ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়। জানা যাচ্ছে, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৫০ কিমি।

আরও পড়ুন : Emirates-Etihad-কে কড়া টক্কর! বিশ্বে এই প্রথম Air India-র যাত্রীরা পাবেন আয়ুর্বেদের স্পর্শ

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব: ঘূর্ণিঝড়ের (Cyclone Arnab) প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত, সঙ্গী ঝোড়ো হাওয়া। ঘন্টায় ১২৫-১৩৫ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘন্টায় ৩ কিমি গতিতে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়।

আরও পড়ুন : ‘অর্ণব’এর দাপট, বাড়ল বাতিল ট্রেনের সংখ্যা, দেখুন পুরো তালিকা

অর্ণবের জেরে ব্যাপক প্রভাব পড়েছে ওড়িশাতেও। রায়গড়, কোরাপুট, গজপতি, গঞ্জমের মতো একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরীর পাশাপাশি সুন্দরগড়, সম্বলপুর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কটকের মতো জেলাতেও সতর্কতা জারি হয়েছে।