বড় ঘোষণা BCCI-র! প্রথমবার এই দেশের সঙ্গে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল

Published on:

Published on:

India Women's National Cricket Team will play a series with this county.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আসন্ন মরশুম নিয়ে BCCI একটি বড় ও ঐতিহাসিক ঘোষণা করেছে। মূলত, BCCI টিম ইন্ডিয়া, ইন্ডিয়া ‘A’ এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের জন্য একটি ব্যস্ত ঘরোয়া সূচি ঘোষণা করেছে। যার মধ্যে ভারত (India Women’s National Cricket Team) ও জিম্বাবোয়ে মহিলা দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তটিকে ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য একটি নতুন সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জিম্বাবোয়ের সঙ্গে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team):

BCCI কর্তৃক প্রকাশিত শিডিউল অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে ভারতীয় সিনিয়র মহিলা দল দেশের মাটিতেই জিম্বাবোয়ে মহিলা দলের বিরুদ্ধে খেলবে। এটি হবে এই দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে মোট ৬ টি সাদা বলের ম্যাচ সম্পন্ন হবে। যেগুলির মধ্যে রায়পুরে ৩ টি T20 আন্তর্জাতিক এবং বরোদায় ৩ টি ODI ম্যাচ খেলা হবে। এছাড়াও, ঘরোয়া মরশুমে আরও একাধিক রোমাঞ্চকর মাল্টি-ফরম্যাট সিরিজ রয়েছে। জানিয়ে রাখি যে, ইন্ডিয়া ‘A’ (পুরুষ) দল ২০২৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে পুদুচেরিতে অস্ট্রেলিয়া ‘A’ দলের বিরুদ্ধে ২ টি ৪ র দিনের ম্যাচ এবং ৩ টি ODI ম্যাচ খেলবে। এমতাবস্থায়, আগামী বছর সম্পন্ন হতে চলা ODI বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়া ‘A’ দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে: উল্লেখ্য যে, ইন্ডিয়া ‘এ’ মহিলা দলও মাঠে নামবে। ওই দলটি সেপ্টেম্বরে মোহালি ও ধর্মশালায় অস্ট্রেলিয়া ‘A’ মহিলা দলের বিরুদ্ধে একটি মাল্টি-ফরম্যাট সিরিজ খেলবে। যেখানে ৩ টি T20, ৩ টি ODI এবং একটি মাল্টি-ডে ম্যাচ থাকবে। এরপর মরশুমের শেষে পুণে ও নবি মুম্বাইতে ইংল্যান্ড ‘A’ মহিলা দলের বিরুদ্ধে একই ফরম্যাটে ম্যাচ সম্পন্ন হবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারতীয় দলগুলির জন্যও একটি ব্যস্ত সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ পুরুষ দল রাজকোটে ৩ টি ODI এবং রাজকোট ও আহমেদাবাদে ২ টি মাল্টি-ডে ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে খেলবে।

আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঝটকা! হতে চলেছে এমন পরিবর্তন, টান পড়বে পকেটে

ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ টি ম্যাচ খেলবে: জানিয়ে রাখি যে, ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল ২০২৬ সালের জুন-জুলাই মাসে চেন্নাই ও পুদুচেরিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একটি ৬ ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে। এরপর নভেম্বর-ডিসেম্বর মাসে বরোদা ও সুরাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দলের বিরুদ্ধে একটি ৫ ম্যাচের T20 সিরিজ সম্পন্ন হবে। সার্বিকভাবে, BCCI-এর এই শিডিউলটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ। বিশেষ করে ভারত ও জিম্বাবোয়ে মহিলা দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে।

আরও পড়ুন: একটি পাসওয়ার্ডেই দেশজুড়ে বিনামূল্যে চলবে WI-FI! সাধারণ মানুষের সুবিধার্থে বড় পরিকল্পনা TRAI-র

জিম্বাবোয়ে মহিলা দলের ভারত সফর:
১৬ অক্টোবর, ২০২৬ (শুক্রবার): প্রথম T20, রায়পুর (সন্ধ্যা ৭ টা)
১৮ অক্টোবর, ২০২৬ (রবিবার): দ্বিতীয় T20, রায়পুর (সন্ধ্যা ৭ টা)
২০ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার): তৃতীয় T20, রায়পুর (সন্ধ্যা ৭ টা)
২৩ অক্টোবর, ২০২৬ (শুক্রবার): প্রথম ODI, বরোদা (দুপুর ২ টো)
২৫ অক্টোবর, ২০২৬ (রবিবার): দ্বিতীয় ODI, বরোদা (দুপুর ২ টো)
২৮ অক্টোবর, ২০২৬ (বুধবার): তৃতীয় ODI, বরোদা (দুপুর ২ টো)