বাংলা হান্ট ডেস্ক: মাত্র ২৯ বছর বয়সেই প্রয়াত বাস্কেটবল খেলোয়াড় ব্র্যান্ডন ক্লার্ক (Brandon Clarke)। ইতিমধ্যেই ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন তথা NBA তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ব্র্যান্ডন ক্লার্ক মেমফিস গ্রিজলিস দলের একজন ফরোয়ার্ড ছিলেন। তিনি চোটের কারণে এই মরশুমে মাত্র ২ টি গেম খেলতে পেরেছিলেন। এদিকে, সামগ্রিকভাবে তিনি মোট ৩০৯ টি NBA গেম খেলেছেন।
২৯ বছর বয়সেই প্রয়াত ব্র্যান্ডন ক্লার্ক (Brandon Clarke):
এদিকে, মাত্র ২৯ বছর বয়সে ব্র্যান্ডন ক্লার্কের মৃত্যু বাস্কেটবল বিশ্বকে হতবাক করেছে। তাঁর দলও এই ঘটনাকে একটি হৃদয়বিদারক ঘটনা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি, দলটি জানিয়েছে যে, ‘আমরা ব্র্যান্ডন ক্লার্ককে কখনও ভুলবে না। তিনি আমাদের স্মৃতিতে চিরকাল থাকবেন।’

তবে, ব্র্যান্ডন ক্লার্কের মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। টTMZ স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবনের ফলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশি তদন্ত চলাকালীন তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ছিলেন ময়দানের বটবৃক্ষ, না ফেরার দেশে টুটু বসু! শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
জানিয়ে রাখি যে, ব্র্যান্ডন ক্লার্ক কানাডায় জন্মগ্রহণ করেন এবং তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন। যখন ব্র্যান্ডন ক্লার্কের বয়স মাত্র ৩ বছর ছিল তখন তাঁর পরিবার কানাডা থেকে USA-তে চলে আসে।
আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের! আগামী ১ জুন থেকেই এই দেশের সঙ্গে লাগু হবে মুক্ত বাণিজ্য চুক্তি
ব্র্যান্ডন ক্লার্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৬৪.১৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬১৪ কোটি টাকা। গত মাসে আরকানসাসে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তিনি গ্রেফতার হয়েছিলেন। সেই সময়ে তাঁর বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছিল।













