ফের বাজিমাত ভারতের! আগামী ১ জুন থেকেই এই দেশের সঙ্গে লাগু হবে মুক্ত বাণিজ্য চুক্তি

Published on:

Published on:

India's free trade agreement with this country will be implemented.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার জানিয়েছেন যে, ভারত ও ওমানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি তথা FTA (Free Trade Agreement) আগামী ১ জুন থেকে কার্যকর হতে পারে। এই চুক্তিটি ২০২৫ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল। এদিকে, পীযূষ গোয়েল আরও বলেন, ‘আজ ওমান দলের সঙ্গে আমার একটি ভালো বৈঠক হয়েছে এবং ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটি ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ জানিয়ে রাখি যে, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের উপায় নিয়ে আলোচনা করতে ওমান থেকে প্রতিনিধিদল ভারতে এসেছে।

ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement):

ওমানে শুল্কমুক্ত প্রবেশাধিকার: এই চুক্তির অধীনে, কৃষি পণ্য থেকে শুরু করে বস্ত্র এবং চামড়ার সামগ্রীসহ ভারতের ৯৮ শতাংশ রফতানি ওমানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে, ভারত ওমানের খেজুর থেকে শুরু করে মার্বেল এবং পেট্রোকেমিক্যালের মতো পণ্যের ওপর শুল্ক হ্রাস করবে।

India's free trade agreement with this country will be implemented.

এদিকে, চিলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে বাণিজ্যমন্ত্রী জানান দুই দেশের অর্থনীতির আকার এবং একে অপরের জন্য উপলব্ধ সুযোগের মাত্রার ভিন্নতার কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

আরও পড়ুন: ফের টান পড়ছে পকেটে! এপ্রিলে কত বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি? সামনে এল পরিসংখ্যান

তিনি বলেন, ‘আমরা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এই ব্যবধান কমানোর চেষ্টা করছি। যদি আমরা গুরুত্বপূর্ণ খনিজ এবং অন্যান্য জরুরি খনি ইজারা সংক্রান্ত বিষয়ে একটি ভালো চুক্তিতে পৌঁছতে পারি, তাহলে চিলির সঙ্গে এফটি চূড়ান্ত করার একটি ভালো সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন: টাটা গ্রুপে বড় পরিবর্তনের প্রস্তুতি! নভেম্বরেই অবসরের সম্ভাবনা নোয়েলের, কে সামলাবেন গুরুদায়িত্ব?

ভারত ও চিলির বাণিজ্য চুক্তি: উল্লেখ্য যে, ভারত ও চিলি ২০০৬ সালে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) বাস্তবায়ন করে এবং বর্তমানে এটিকে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে (CEPA) সম্প্রসারিত করার জন্য আলোচনা চালাচ্ছে। অনুমান করা হচ্ছে, CEPA ডিজিটাল পরিষেবা থেকে শুরু করে বিনিয়োগ প্রসার ও সহযোগিতা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ (MSME) এবং গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন সেক্টরকে অন্তর্ভুক্ত করবে। এছাড়াও, এই চুক্তিটি ভারতকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ প্রাপ্তিতে সহায়তা করতে পারে। যা ইলেকট্রনিক্স, বাহন এবং সৌর সেক্টরের জন্য প্রধান কাঁচামাল। বিভিন্ন রিপোর্ট অনুসারে, চিলিতে বিশ্বের বৃহত্তম লিথিয়াম মজুত রয়েছে এবং দেশটি তামার শীর্ষ উৎপাদকদের মধ্যে অন্যতম।