বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বৈশাখ মাস শেষের দিকে। বৈশাখ মাস শেষ হল গরমের দাপট ধীরে ধীরে বাড়ছে। তবে কালবৈশাখীর কারণে বৈশাখের একটা বড় সময় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে ছিল। এর ফলে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে মে মাসের মাঝেই সপ্তাহে এসে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গবাসীর জন্য রয়েছে বিশেষ বার্তা। কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
হাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদ এর বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর। একই সাথে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এই দুই জেলায়।

আরও পড়ুন: পড়ুয়াদের প্রার্থনার নিয়মে পরিবর্তন, রাজ্যের স্কুলগুলিতে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশ
তাছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন আবহাওয়া থাকবে ১৯ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে কলকাতার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।
তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
একই সঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে সতর্কতা। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।













