বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদলের পরই কেন্দ্রের আটকে থাকা কয়েকটি প্রকল্প চালু করার কাজ শুরু হয়েছে। তার মধ্যেই বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালুর ঘোষণা করেছে নতুন সরকার। এতদিন রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুবিধা পেতেন সাধারণ মানুষ। এবার আয়ুষ্মান ভারত চালু হওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে? নাকি দুটো প্রকল্পই একসঙ্গে চলবে? কোন প্রকল্পে কারা সুবিধা পাবেন, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) ও স্বাস্থ্যসাথীর মধ্যে পার্থক্য কী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করা হবে। বিজেপি আগেই বলেছিল, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এবার সেই ঘোষণা কার্যকর হতে চলেছে। আয়ুষ্মান ভারত হল কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার সুবিধা পাওয়া যায়। মূলত গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হয় (Health Scheme)।
অন্যদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রায় সব পরিবারই সুবিধা পেত। সেখানে আয়ের কোনও নির্দিষ্ট সীমা ছিল না। সরকারি ও বেসরকারি, দুই ধরনের হাসপাতালেই এই কার্ড ব্যবহার করা যেত। এই প্রকল্পের পুরো খরচ দিত রাজ্য সরকার। তবে এখন প্রশ্ন উঠছে, আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালু হলে স্বাস্থ্যসাথীর ভবিষ্যৎ কী হবে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, আগের সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। তবুও এখনও স্পষ্ট নয়, দুই প্রকল্প একসঙ্গে চলবে কিনা (Health Scheme)।
আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সবাই এই সুবিধা পাবেন না। যেসব পরিবারের বার্ষিক আয় কম, মূলত তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। গ্রামের কাঁচা বাড়িতে থাকা পরিবার, ভূমিহীন শ্রমিক বা খুব কম আয়ের মানুষ এই সুবিধা পাবেন। শহরের হকার, রিকশাচালক, সাফাইকর্মী, নিরাপত্তারক্ষী, রাজমিস্ত্রিদের মতো পেশার মানুষও এই প্রকল্পের আওতায় থাকবেন। এছাড়াও তফসিলি জাতি ও উপজাতি, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৭০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরাও এই সুবিধা পাবেন। প্রবীণদের ক্ষেত্রে কোনও আয়ের সীমা রাখা হয়নি।
এই প্রকল্পে (Ayushman Bharat) চিকিৎসার সময় আলাদা করে টাকা দিতে হয় না। হাসপাতালে ভর্তি, অপারেশন, পরীক্ষা ও ওষুধের খরচ প্রকল্পের মাধ্যমেই মিটে যায়। তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ রাজ্যে গতি পাচ্ছে ৫ মেট্রো প্রকল্প, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে
আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) জন্য আবেদন করতে হলে PMJAY পোর্টাল বা Ayushman App-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বর, আধার বা রেশন কার্ড দিয়ে যোগ্যতা যাচাইয়ের পর ই-কেওয়াইসি সম্পূর্ণ করলেই কার্ড ডাউনলোড করা যাবে।













