বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতে কড়া হাতে পদক্ষেপ করছে (Government of West Bengal)। সম্প্রতি কর্মীদের অফিসে উপস্থিতি এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম এনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট।
ছুটি নিয়ে কড়াকড়ি সরকারের | Government of West Bengal
১২ মে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। প্রসাশনে দক্ষতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে জুডিশিয়াল ডিপার্টমেন্টের নির্দেশিকায়। বলা হয়েছে, সরকারি কাজের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার জন্য কর্মীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক।
অর্থ দপ্তরের পুরনো মেমোরেন্ডাম ১০৩৯১-এফ (তারিখ: ১৩.১২.২০০০)-এর উপর ভিত্তি করে পুনরায় নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মীদের সকাল ১০:১৫ মিনিটের মধ্যে অফিসে হাজির হতে হবে। বেঁধে দেওয়া হয়েছে প্রস্থানের সময়ও। বলা হয়েছে, বিকেল ৫:১৫ মিনিটের আগে ছুটি মিলবে না।
এখানেই শেষ নয়, অফিসে দেরিতে আসলে অর্থ দপ্তরের নিয়ম অনুযায়ী সরাসরি কর্মীদের ছুটির হিসাব থেকে দিন কেটে নেওয়া হবে বলেও নিদান রয়েছে। মাসে তিন দিন অফিসে আসতে দেরি হলে সরকারি কর্মচারীর জমাকৃত ক্যাজুয়াল লিভ বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ থেকে এক দিন কেটে নেওয়া হতে পারে।

আরও পড়ুন: তেলের টানাপোড়েনে নতুন কৌশল দিল্লির!ডিজেল-বিমান জ্বালানিতে কর ছাড়, পেট্রলে বাড়ল শুল্ক
এক্ষেত্রে যদি সংশ্লিষ্ট কর্মীর কোনো কর্মীর ক্যাজুয়াল লিভ জমা না থাকে, তবে প্রতি তিন দিন দেরির জন্য তার ‘আর্নড লিভ’ থেকে একটা দিন কেটে নেওয়া হবে। বলা হয়েছে, আগে থেকে কন্ট্রোলিং অথরিটির অনুমতি ছাড়া কেউ অফিস বন্ধ হওয়ার সময়ের আগে ছুটি নিতে পারবেন না। সরকারের কড়া নির্দেশিকায় কাজের গতির সঞ্চার হবে বলেই মনে করা হচ্ছে।













