ওয়েটিং টিকিট কনফার্ম হবে কি না, আগেই জানিয়ে দেবে AI! রেলের নতুন চমক RailOne

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ট্রেনের টিকিট বুকিং নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল (Indian Railways)। ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হবে কি না, তা নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না যাত্রীদের। রেল মন্ত্রকের নতুন অ্যাপ RailOne-এ যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এই নতুন ব্যবস্থার সাহায্যে টিকিট বুকিংয়ের আগেই যাত্রীরা জানতে পারবেন, ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। ব্যস্ত রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই ফিচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

টিকিট কনফার্ম হবে কিনা এখন জানা যাবে ভারতীয় রেলের (Indian Railways) নতুন এই অ্যাপে

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যখন ওয়েটিং লিস্টে থাকা কোনও ট্রেনের টিকিট কাটতে যাবেন, তখন এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে। আগের বুকিংয়ের ধরণ, টিকিট বাতিলের হার, নির্দিষ্ট রুটের চাহিদা, সিটের প্রাপ্যতা এবং মৌসুমি যাত্রী চাপ, সবকিছু বিচার করে সিস্টেম জানিয়ে দেবে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা। এর ফলে যাত্রীরা আগেভাগেই বিকল্প পরিকল্পনা করতে পারবেন এবং শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হবে না।

আরও পড়ুন: পরিবহণ খরচ বাড়তে রোজকার ব্যবহারের এই জিনিসগুলোর দামও বাড়তে পারে শীঘ্রই

রেলওয়ে সূত্রে খবর, আগে এই প্রেডিকশন সিস্টেমের নির্ভুলতার হার ছিল প্রায় ৫৩ শতাংশ। তবে সম্প্রতি প্রযুক্তিগত আপডেটের পরে সেই হার বেড়ে হয়েছে প্রায় ৯৪ শতাংশ। রেলের দাবি, নতুন এআই ব্যবস্থা যাত্রীদের সময় এবং অর্থ—দুইই বাঁচাবে। যদি কোনও টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তাহলে যাত্রীরা অন্য ট্রেন বা অন্য তারিখ বেছে নিতে পারবেন। ফলে অযথা টিকিট ক্যানসেল করে জরিমানার মুখেও পড়তে হবে না।

শুধু টিকিটের সম্ভাবনা যাচাই নয়, RailOne অ্যাপে আরও একাধিক পরিষেবা মিলবে। রিজার্ভ টিকিট বুকিং, জেনারেল টিকিট কাটা, প্ল্যাটফর্ম টিকিট বুকিং, ট্রেন ট্র্যাকিং এবং অভিযোগ দায়ের, সবকিছুই এখন এক জায়গায় পাওয়া যাবে। রেল জানিয়েছে, ডিজিটাল পরিষেবা আরও সহজ ও দ্রুত করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। বিশেষ করে মোবাইল নির্ভর পরিষেবা বাড়ানোর উপর জোর দিচ্ছে রেল মন্ত্রক।

Find out whether your ticket confirmation update on this app of Indian Railways.

আরও পড়ুন:দ্বিতীয় নয়, এবার তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্যও মিলবে টাকা! বাম্পার অফার ঘোষণা এই রাজ্যের সরকারের

এছাড়াও জেনারেল টিকিট অনলাইনে কাটলে যাত্রীরা ৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, এআই নির্ভর এই নতুন প্রযুক্তি ভারতীয় রেলের (Indian Railways) ডিজিটাল পরিষেবাকে আরও আধুনিক করে তুলবে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। তাঁদের যাত্রাকে আরও স্বচ্ছ, সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত করতে এই উদ্যোগ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।