বাংলা হান্ট ডেস্ক: সোমবার ক্যাবিনেট বৈঠকের পরে ধর্মের ভিত্তিতে সমস্ত ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। আর এই ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Scholarship) চালু করল রাজ্য সরকার। এই স্কলারশিপে ধর্মের ভেদাভেদ মিটিয়ে কৃতিদের সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকেই এই স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিভাবে আবেদন করবেন তা জেনে নিন।
এই ভাবে করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন (Vivekananda Scholarship)
প্রকাশ্যে এলো রাজ্যের নতুন সরকারের প্রথম কর্মসূচী। বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Scholarship) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। যে সরকারি ব্যবস্থার ওপরে ৯০% মানুষ নির্ভরশীল। তা বেসরকারি শিক্ষার ব্যবস্থার সাথে লড়াইয়ে পিছিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ভারতের দ্রুতগতির রেলের যুগ শুরু হতে আর দেরি নেই, সামনে এল বুলেট ট্রেনের প্রথম ছবি
তবে জাতীয় শিক্ষানীতি তে যোগ দেওয়ার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি জানান, ‘‘জাতীয় শিক্ষানীতিতে আমরা যোগ দেব। স্মার্ট ক্লাসরুম, স্মার্ট সিলেবাস, লাইব্রেরি, খেলাধূলোর ব্যবস্থা থাকবে। পিএমশ্রীতে যোগ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাঙ্গণকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হচ্ছে। রাজনীতি মুক্ত করা আমাদের অগ্রাধিকার দিয়ে দেখা উচিত। শিক্ষক ও শিক্ষিকাদের যোগদানের ফলে সেই উদ্যোগ বাস্তবায়িত হবে।’’
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষা ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নারী শিক্ষার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার থাকবে। সেখানে মহিলা কলেজ বালিকাদের স্কুল অগ্রাধিকার থাকবে। একই সঙ্গে শিক্ষা দিয়েই চেতনা জাগবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এবার এক নজরে দেখে নিন কীভাবে আবেদন করবেন?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করা যায়। আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/এ গিয়ে ‘How To Apply’ এ ক্লিক করতে হবে। সমস্ত নির্দেশাবলী এবং ম্যানুয়াল মনোযোগ সহকারে পড়ুন। এরপরে রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত বিভাগ নির্বাচন করুন এবং ‘Apply for Fresh Application’ এ ক্লিক করুন। বৃত্তির জন্য সর্বশেষ যোগ্য বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিবরণ, বর্তমান অধ্যয়নের বিষয়, প্রাথমিক বিবরণ এবং পাসওয়ার্ড-সহ প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।রেজিস্টার-এ ক্লিক করুন। মোবাইল OTP-এর মাধ্যমে প্রমাণীকরণ সম্পন্ন করুন। লগইন ক্রেডেনশিয়াল আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে। আবেদনকারী আইডি-সহ একটি ইমেল ও রেজিস্ট্রেশন স্লিপের একটি কপিও আপনার নিবন্ধিত ইমেল আইডিতে পাঠানো হবে (Vivekananda Scholarship)।













