ভারতের দ্রুতগতির রেলের যুগ শুরু হতে আর দেরি নেই, সামনে এল বুলেট ট্রেনের প্রথম ছবি

Published on:

Published on:

Indian Railways what will India's first bullet train look like photos revealed
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়। অবশেষে সত্যি হতে চলেছে দেশবাসী স্বপ্ন। ভারতের বুকে প্রথম বুলেট ট্রেনের ছবি আসল প্রকাশ্যে। অবশেষে তার অফিসিয়াল ডিজাইন বা ফার্স্ট লুক প্রকাশ করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। নিউ দিল্লির রেলমন্ত্রকের ভবনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের নকশা প্রদর্শন করা হয়েছে।

কেমন হবে ভারতের প্রথম বুলেট ট্রেন? সামনে এল ছবি (Indian Railways)

সূত্রের খবর মুম্বই থেকে আমদাবাদ রুটে ছুটবে ভারতের এই প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন। জানা যায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেল করিডরে মোট ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে মুম্বই, থানে, সুরাট, বড়োদরা এবং আমেদাবাদ (সবরমতী)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলি জুড়বে এই রুটের মাধ্যমে (Indian Railways)।

Indian Railways what will India's first bullet train look like photos revealed

আরও পড়ুন: পাতলা ইলিশের ঝোলে কাসুন্দির টুইস্ট, একবার খেলেই আঙুল চাটবেন সবাই, রেসিপি রইল

জাপানের বিশ্ববিখ্যাত শিনকানসেন প্রযুক্তির ওপর ভর করে তৈরি হচ্ছে এই ট্রেন। এমনকি ট্রেনের ডিজাইন থেকে শুরু করে সিগন্যালিং এবং সেফটি স্ট্যান্ডার্ড, সমস্ত কিছুই নেওয়া হয়েছে জাপান থেকে।

এজি গতির দুনিয়ায় এই ট্রেন ভারতের পরিবহণ ব্যবস্থায় এক চরম বিপ্লব আনতে চলেছে। রেল সূত্রে খবর, এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় প্রায় ৩২০ থেকে ৩৫০ কিলোমিটার। ফলে মুম্বই থেকে আমদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টার মতন। বর্তমানে এই পথ অতিক্রম করতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়, সেখানে এই হাই-স্পিড ট্রেন যোগাযোগ ব্যবস্থার ভোল বদলে দেবে।

কেমন দেখতে হবে ভারতের এই প্রথম বুলেট ট্রেন? যে ডিজাইনটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ট্রেনের সামনের অংশটি অত্যন্ত আধুনিক এবং বায়ুগতিশীল যা ট্রেনের গতি বজায় রাখতে সাহায্য করবে। ট্রেনের ভেতরে যাত্রীদের জন্য থাকবে প্রিমিয়াম বিমানের মতো আরামদায়ক ও বিশ্বমানের সুযোগ-সুবিধা এই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে প্রায় ১,০০০ জন (Indian Railways)।