বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ১ জুন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojona)। এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই উত্তর ২৪ পরগনায় একটি KYC লিঙ্ক ঘিরে বিভ্রান্তি ছড়ায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই লিঙ্ক আসল না ভুয়ো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। শোনা যাচ্ছিল, উপভোক্তাদের তথ্য যাচাই করার জন্যই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojona) KYC আপডেট
সোশ্যাল মিডিয়ার একাধিক মাধ্যমে খবর ছড়ায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তথ্য যাচাই করে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojona) যুক্ত করার কাজ চলছে। সেই কারণেই https://www.ayn24p.in/ নামে একটি পোর্টাল চালু করা হয়েছে। তবে এই লিঙ্কটা কতটা সত্য টা জানা যায় নি। তথ্য যাচাই করার জন্য নিয়মগুলিও উল্লেখ করা হয়। সেগুলি হল-
- প্রথমে https://www.ayn24p.in/� পোর্টালে যেতে হবে। সেখানে নিজের ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।
- এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা লিখে ‘Search’ বাটনে ক্লিক করতে হবে।
- তথ্য মিললে উপভোক্তার নাম স্ক্রিনে দেখা যাবে। তারপর ‘Update’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Aadhaar Number এবং EPIC বা ভোটার কার্ড নম্বর দিতে হবে।
- আধার কার্ড ও ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে। jpg, jpeg বা png ফরম্যাটে সর্বোচ্চ ২০০ KB-এর মধ্যে ছবি আপলোড করা যাবে।
- আবেদনকারী SIR ট্রাইব্যুনাল বা CAA-এর অধীনে আবেদন করেছেন কি না, সেই তথ্যও এখানে জানানো যাবে।
- সব তথ্য ঠিকভাবে যাচাই করে শেষে ‘Submit Verification’ বাটনে ক্লিক করলেই KYC প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এই লিঙ্ক নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তি তৈরি হওয়ার পর অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) নকুলচন্দ্র মাহাতো জানান, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করার জন্যই এই ডেটা সংগ্রহ করা হচ্ছে। অন্য অনেক জেলায় এই কাজ অফলাইনে করা হলেও, উত্তর ২৪ পরগনায় নাকি উপভোক্তার সংখ্যা বেশি হওয়ায় অনলাইন পদ্ধতি নেওয়া হয়েছে।
এই খবরও ছড়ায় যে, এখনও পর্যন্ত প্রায় ৯ লক্ষ ১২ হাজার উপভোক্তা নাকি এই পোর্টালে নিজেদের তথ্য আপডেট করেছেন। পরে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটেও এই লিঙ্ক যুক্ত করা হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, কেউ যদি অনলাইনে KYC করতে না পারেন, তাহলে নিজের ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আধার ও ভোটার কার্ডের ফটোকপি জমা দিতে পারবেন।

আরও পড়ুনঃ মাসে ৫০০০ নয়, আরও বেশি পেনশন! প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের
তবে বলা হয়েছে এই পোর্টাল নাকি শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার জন্যই চালু হয়েছে। অন্য জেলার বাসিন্দারা এই লিঙ্ক ব্যবহার করে KYC করতে পারবেন না (Annapurna Yojona)।
বিঃদ্রঃ এই লিঙ্কটা সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে পাওয়া গেছে। বাংলা হান্ট এর পক্ষ থেকে এটার সত্যতা যাচাই করা হয় নি। মনে করা হচ্ছে লিঙ্কটা ফেক।













