মাসে ৫০০০ নয়, আরও বেশি পেনশন! প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবসর জীবনে যাতে সাধারণ মানুষ একটু নিশ্চিন্তে থাকতে পারেন, সেই লক্ষ্যেই চালু হয়েছিল অটল পেনশন যোজনা। এখন সেই প্রকল্প নিয়েই বড় খবর সামনে এসেছে। বর্তমানে এই স্কিমে মাসে সর্বাধিক ৫ হাজার টাকা পেনশন (Pension) পাওয়া যায়। তবে এবার সেই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে PFRDA। ফলে দেশের বহু মানুষ এখন নতুন সিদ্ধান্তের অপেক্ষায়।

অটল পেনশন (Pension) যোজনা নিয়ে বড় আপডেট

২০১৫ সালে কেন্দ্র সরকার এই পেনশন (Pension) প্রকল্প চালু করেছিল। মূলত কম আয়ের মানুষ এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীদের ভবিষ্যতের কথা ভেবেই এই স্কিম আনা হয়। ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে এই প্রকল্প চালানো হয় এবং দেখভালের দায়িত্বে রয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি বা PFRDA।

এখন এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর মাসে ১ হাজার টাকা থেকে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন (Pension) পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরেই পেনশনের সীমা বাড়ানোর দাবি উঠছিল। এবার সেই প্রস্তাবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন PFRDA-র চেয়ারম্যান দীপক মোহান্তি। তিনি জানিয়েছেন, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ এটি দীর্ঘমেয়াদি প্রকল্প। এর সঙ্গে সরকারের ভবিষ্যতের আর্থিক দায়ও জড়িয়ে রয়েছে। তাই সব দিক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই প্রকল্পে যোগ দিতে পারেন। এর জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। এই স্কিমে অন্তত ২০ বছর টাকা জমা রাখতে হয়। তারপর ৬০ বছর বয়স হলে মাসিক পেনশন (Pension) পাওয়া শুরু হয়।

8th Pay Commission Likely to Increase Pension for Central Govt Retirees

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথীর পর এবার আয়ুষ্মান ভারত, কবে থেকে পাবেন সুবিধা? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তবে আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। কত টাকা পেনশন (Pension) মিলবে, তা নির্ভর করে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে তার উপর। গ্রাহকের মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী সেই পেনশন পেয়ে থাকেন। পরে নমিনিকে জমা থাকা টাকার সুবিধা দেওয়া হয়। এছাড়াও আয়কর আইনের ৮০CCD ধারায় এই প্রকল্পে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।