গরমে স্বস্তি দিতে আসছে ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা: আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather orange alert for 5 districts
Follow

বাংলাহান্ট ডেস্ক: গুমোট গরম সমানে বাড়ছে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম সর্বত্র। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলি রীতিমতো পুড়ছে। জ্যৈষ্ঠ মাসের এই তপ্ত গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, কাল বাদে পরশু থেকেই ঘুরে যাবে খেলা। টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে ভিজবে কলকাতাও। তার আগে আজ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলির বিক্ষিপ্ত অংশে।

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। টানা ভিজতে পারে একাধিক জেলা। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার দাপটও কিছুটা কমবে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমার পূর্বাভাস হাওয়া অফিসের।

বৃহস্পতিবার অধিক বৃষ্টির নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বেশি হবে। ভিজবে কলকাতাও। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। অর্থাৎ ভ্যাপসা অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলতে পারে শীঘ্রই।

south bengal weather(226)

আরও পড়ুন: পার পাবে না কেউ! অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ার নির্দেশ রাজ্য সরকারের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।