রান্নার গ্যাসের নিয়মে বড় আপডেট, গ্রাহকদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের

Published on:

Published on:

LPG Cylinder prices change in kolkata know todays rate
Follow

বাংলাহান্ট ডেস্ক : রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য এবার এল এক বড় আপডেট। বাড়িতে পাইপলাইনের গ্যাস নেওয়ার পর যারা পুরনো এলপিজি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) কানেকশন জমা দিয়েছেন, তারা ভবিষ্যতে প্রয়োজন হলেই তা আবার ফেরত পাবেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas) নিয়মে এল বড় বদল

পেট্রোলিয়াম মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আদেশ ২০২৬ পাশ করা হয়েছে। গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের বদলির চাকরি, যাদের কর্মসসূত্রূ বা অন্য কোনও কারণে প্রায়ই ঠিকানা বদলাতে হয়, তারা এই নিয়মে খুব লাভবান হবেন।

Big update in liquefied petroleum gas booking

কী জানাল মন্ত্রক: কোনও পরিবার যদি কখনও এমন এলাকায় যায় যেখানে পাইপলাইনের গ্যাস নেই, তখন তারা আবার পুরনো এলপিজি কানেকশন চালু করতে পারবেন। এই নিয়ম অনুযায়ী, পাইপলাইনের গ্যাস (Liquefied Petroleum Gas) কানেকশন পাওয়ার ৬০ দিনের মধ্যে পুরনো এলপিজি কানেকশনটি গ্রাহক সারেন্ডার করতে পারবেন।

আরও পড়ুন : তৃণমূলের ‘খাস লোক’, এখন হঠাৎ ‘পালটি’! রানার পোস্ট নিয়ে বিষ্ফোরক তরুণজ্যোতি

কী সুবিধা মিলবে: এর বদলে একটি ‘ট্রান্সফার ভাউচার’ নিয়ে রাখতে পারবেন গ্রাহকরা। এটি ব্যবহার করে পরে অন্য জায়গায় গিয়ে সিলিন্ডার কানেকশনটি ফেরত নেওয়া যাবে। কিন্তু হঠাৎ এমন নিয়ম কেন?

আরও পড়ুন : নামমাত্র খরচে দার্জিলিং ঘোরাচ্ছে IRCTC, কত দিনের প্যাকেজ? জানুন বিস্তারিত

ভারতের এলপিজি গ্যাস মূলত আসে বিদেশ থেকে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গ্যাসের জোগান নিয়মিত রাখতে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমিয়েছে সরকার, সেই সঙ্গে গ্যাস বুকিংয়ের ব্যবধানও বাড়ানো হয়েছে। পাশাপাশি পাইপলাইনে গ্যাসের উপর জোর দিচ্ছে সরকার।