বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে টিভি চ্যানেল (Live Channel) দেখার পদ্ধতি। বর্তমানে ফোন এবং স্মার্ট টিভিতে অনলাইনে লাইভ টিভি চ্যানেল দেখা যায়। তবে, এক্ষেত্রেও বড় পরিবর্তন হতে পারে। মূলত, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI (Telecom Regulatory Authority of India) সুপারিশ করেছে যে, বিনামূল্যে লাইভ টিভি চ্যানেল (TV Channel) সরবরাহকারী সমস্ত অ্যাপকে অবশ্যই সরকারি অনুমোদন বা অনুমতি নিতে হবে। এমতাবস্থায়, টিভি প্রস্তুতককারী সংস্থা এবং অপারেটিং সিস্টেম সরবরাহকারীদের তাদের ডিভাইসে কেবল সেই অ্যাপগুলিই রাখতে হবে, যেগুলি সরকার কর্তৃক অনুমোদিত।
বদলে যাবে ফ্রি লাইভ চ্যানেল (Live Channel) দেখার পদ্ধতি!
টিভি দেখার ধরণ কী বদলে যাবে: জানিয়ে রাখি যে, TRAI-এর এই প্রস্তাবের ফলে এখন থেকে স্ট্রিমিং অ্যাপগুলিতে কেবল সেইসব টিভি চ্যানেলই সম্প্রচারিত হবে, যেগুলির কেন্দ্রীয় সরকারের অনুমতি বা রেজিস্ট্রেশন রয়েছে। এর ফলে অনুমতি ছাড়া চ্যানেল চালানো বন্ধ হয়ে যাবে। এছাড়াও, ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত টিভি চ্যানেলগুলির জন্য একটি নতুন রেজিস্ট্রেশন ব্যবস্থা প্রস্তুত করা হবে। এর ফলে দর্শকদের জন্য উপলব্ধ কনটেন্টের জবাবদিহিতা নির্ধারিত হবে এবং কেবল সরকারি মানদণ্ড পূরণকারী চ্যানেলগুলিই স্ক্রিনে দেখা যাবে।

টিভি কোম্পানি ও অ্যাপ স্টোরগুলির দায়িত্ব বাড়বে: রিপোর্ট অনুসারে, TRAI তার সুপারিশে স্পষ্ট করেছে যে স্মার্ট টিভি প্রস্তুতকারী সংস্থা এবং অপারেটিং সিস্টেম সরবরাহকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন তাদের ডিভাইস এবং অ্যাপ স্টোরগুলিতে কেবল অনুমোদিত অ্যাপই উপলব্ধ থাকে। এই সংস্থাগুলিকে প্রতি বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তাদের অ্যানুয়াল কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে। এই রিপোর্টে সংস্থাগুলিকে উল্লেখ করতে হবে যে, তাদের প্ল্যাটফর্মগুলি নিয়মকানুন সম্পূর্ণরূপে মেনে চলছে।
আরও পড়ুন: দীপাবলি ও ছটপুজোতে নিশ্চিন্তে সফর! যাত্রীদের ভিড় সামলাতে পরিষেবায় বড় চমক রেলের, জানুন এখনই
এছাড়াও, TRAI টেলিকমিউনিকেশন আইন ২০২৩-এর অধীনে অ্যাপ্লিকেশন- বেসড লিনিয়ার টেলিভিশন ডিস্ট্রিবিউশন (ALTD) নামে একটি নতুন বিভাগ তৈরির সুপারিশ করেছে। এই পরিষেবা প্রদানকারীদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে, এককালীন ১ লক্ষ টাকার এন্ট্রি ফি এবং ১০,০০০ টাকার প্রসেসিং ফি যুক্ত করা হয়েছে। এই পরিষেবা প্রদানকারীদের দ্বারা প্রাপ্ত সরকারি অনুমোদন ২০ বছরের জন্য বৈধ থাকবে এবং আরও ১০ বছরের জন্য তা বাড়ানো যাবে।
আরও পড়ুন: ‘তুমি এর যোগ্য’, বন্ধু হ্যারি কেন ব্যালন ডি’অর জেতায় বিশেষ বার্তা বিরাট কোহলির, উচ্ছ্বসিত অনুরাগীরা
গ্রাহকদের জন্য কী পরিবর্তন: এই প্রস্তাবটি অনুমোদিত হলে, টিভি চ্যানেল স্ট্রিম করে এমন অ্যাপগুলিকে দর্শকদের অভিযোগের সমাধান করতে হবে। এর মানে হল, যদি কেউ কনটেন্ট বা পরিষেবা নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে যে কোম্পানির অ্যাপের মাধ্যমে চ্যানেলটি সম্প্রচার করা হচ্ছে, সেই কোম্পানিকে সরাসরি দায়ী করা হবে। এছাড়াও, ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র সেইসব লাইভ টিভি চ্যানেলই দেখা যাবে যেগুলির সরকারি অনুমতি বা রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ, অনুমোদনহীন এবং ভুয়ো চ্যানেলগুলি ছাড়া সমস্ত প্রধান চ্যানেল অন্তর্ভুক্ত থাকবে। সামগ্রিকভাবে বলতে গেলে স্মার্ট টিভি এবং অ্যাপ স্টোরগুলিতে শুধুমাত্র অনুমোদিত চ্যানেলগুলিই পাওয়া যাবে। যার ফলে ব্যবহারকারীদের ডিভাইসে আনভেরিফায়েড অ্যাপের ঝুঁকি কমবে। কেন্দ্রীয় সরকার এই সুপারিশগুলি অনুমোদন করে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করার পরেই এই পরিবর্তনটি বাস্তবে দেখা যাবে।














