বাংলা হান্ট ডেস্কঃ ভোটে হারার পর বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাম দলগুলিকেও একসঙ্গে লড়াই করার আবেদন জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি বাংলাতেও তৃণমূল ও সিপিএম (TMC-CPM) একসঙ্গে কাজ করতে পারে? এবার সেই জল্পনায় স্পষ্ট উত্তর দিল সিপিএম নেতৃত্ব।
তৃণমূল-সিপিএম (TMC-CPM) জোট নিয়ে স্পষ্ট বার্তা
সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়ে দিয়েছেন, তৃণমূলের সঙ্গে কোনওভাবেই একসঙ্গে কাজ করা সম্ভব নয়। তাঁর অভিযোগ, নির্বাচনের সময় সিপিএম কর্মীদের উপর হামলা হয়েছে। এমনকি তাঁদের এক কর্মীকে খুন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এম এ বেবি বলেন, ভোটের সময় তাঁদের দলের কর্মীদের অনেক জায়গায় ভোট প্রক্রিয়ায় অংশ নিতেও দেওয়া হয়নি। পাশাপাশি সিপিএমের একাধিক পার্টি অফিস দখল করার অভিযোগও তোলেন তিনি। সেই কারণেই তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানান সিপিএম নেতা।
এদিকে ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল দাবি করে আসছে, এই ফল মানুষের আসল রায় নয়। বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগও তুলেছে ঘাসফুল শিবির। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলকে কটাক্ষ করেন এম এ বেবি।

আরও পড়ুনঃ সরকারি চাকরি নিয়ে বড় আপডেট! সব দফতরকে রিপোর্ট জমার নির্দেশ
তিনি বলেন, আগে বাংলায় নির্বাচন নিয়ে বহু অভিযোগ উঠেছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরও অনেক জায়গায় বিরোধীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এখন তৃণমূল যখন রিগিংয়ের অভিযোগ করছে, তখন হয়তো তারা বুঝতে পারছে অতীতে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল (TMC-CPM)।













