অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নিয়ে বড় আপডেট, জারি নতুন নির্দেশিকা

Published on:

Published on:

Annapurna Bhandar learn the rules
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একের পর এক কাজ করছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর নিয়ে আসলো রাজ্য সরকার। কারণ বুধবার থেকে নবান্ন আনুষ্ঠানিকভাবে নতুন এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদনের পত্র প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই প্রকল্পের রূপরেখা ও আবেদনে যাবতীয় নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া হবে। জেনে নিন সে বিষয় বিস্তারিত তথ্য।

অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম জেনে নিন (Annapurna Bhandar)

এই বিষয়ে কল্যাণীতে এক উচ্চপর্যায় প্রশাসনিক বৈঠকে শেষে মুখ্যমন্ত্রী জানান, ” রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পটিকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রূপান্তরিত করার কাজ শুরু করেছে। ‌ পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড কেউ কেন্দ্রের আয়ুষ্মান ভারতের ধাঁচে সাজানোর কাজ হচ্ছে। তাই আগামী ১ জুন ২০২৬ থেকে ধাপে ধাপে এই প্রকল্পে 3000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকে পৌঁছে যাবে (Annapurna Bhandar)।

Annapurna Bhandar learn the rules

আরও পড়ুন: সব মহিলাই কি পাবেন ফ্রি বাস পরিষেবা? সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য

এই টাকা কারা পাবেন: রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সী স্থায়ী মহিলা বাসিন্দারা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে শর্ত একটাই আবেদনকারীর যেন আয়কর দাতা না হন। পাশাপাশি সরকারি চাকরিজীবী বা পেনশন ভোগী মহিলা হলে এই সুবিধার থেকে বঞ্চিত থাকবেন তিনি।

পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য প্রশাসন এবার খুবই কঠোর হাতে এই গুলিকে দেখছেন। ভোটার তালিকা যাচাই বা স্লিপ বিলের সময় যারা মৃত বা স্থানান্তরিত এবং অনুপস্থিত হিসেবে বিবেচিত হয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

অবশ্য যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন তাদের অনুদান বন্ধ হবে না। তবে বিষয়টি সরাসরি তদারকি করার জন্য নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

কিভাবে আবেদন করবেন: অন্নপূর্ণা ভাণ্ডার এর আবেদন আপনি ডিজিটাল এবং কাগজ ফর্ম দুটোতেই করতে পারবেন। এর জন্য বুধবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে এই ফর্ম প্রকাশ করা হবে। বিধায়কদের উদ্যোগে প্রত্যেকটি এলাকায় এই বিষয়ে বিশেষ ক্যাম্প ও হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্লগ স্তরের বিডিওদের নেতৃত্বে সরাসরি কর্মীদের বাড়ি বাড়ি গিয়েও এই ফর্ম পূরণে সহায়তা করা হবে বলে জানা গিয়েছে (Annapurna Bhandar)।